শিল্পায়ন ও নগরায়ণের ফলে গাছপালা দ্রুত কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেছেন, শিল্পায়ন ও নগরায়ণের ফলে গাছপালা দ্রুত কমে যাচ্ছে। যার বিরূপ প্রভাব প্রকৃতিতে পড়ছে। ফলে প্রকৃতি বৈরী আচরণ করছে।
শনিবার (২৩ জুলাই) বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ আহসান বলেন, জীবন ধারণের জন্য বৃক্ষ যেমন অক্সিজেন দেয়, পাশাপাশি ফুল-ফল, ছায়া ও কাঠ দেয়। সর্বোপরি বৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তা ফজল তরফদার, মীর মো. বজলুর রহমান প্রমুখ।

দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক একটি ব্যাটারিচালিত ইজিবাইককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকচালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি ঘটনাস্থলে গুরুতর অবস্থায় পড়ে থাকেন।
৬ মিনিট আগে
মুমিন মিয়া বলেন, ‘আমার ছেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সাঁকো থেকে পড়ে গিয়ে হাত ভেঙে গিয়েছিল। কিন্তু আমরা নিরুপায়। এখনো এই পথ দিয়েই যাতায়াত করতে হয়।’
১৭ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া এলাকায় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির প্রায় ৩০টি চুল্লি ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গাইবান্ধা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে স্থাপন করা কয়লা তৈরির চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া হয়।
৪১ মিনিট আগে
ঝিনাইদহের মহেশপুরে অভিযান চালিয়ে ১৯৮ বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার আজমপুর ইউনিয়নের মালাধরপুর পূর্বপাড়া গ্রামের চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে