
দিনাজপুরের বীরগঞ্জে শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে জামাতা সামিয়েল মার্ডি (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সামিয়েলের স্ত্রী ও এক প্রতিবেশী যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া রামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাশুড়ি বাহা বেসরা (৫৫) মৃত বুদরা হাসদার স্ত্রী। আটক সামিয়েল মার্ডি একই এলাকার দক্ষিণ চাউলিয়া গ্রামের শনিরাম মার্ডির ছেলে।
এ ঘটনায় আহতরা হলেন সামিয়েলের স্ত্রী মিনি হাসদা (৩৬) এবং প্রতিবেশী সুখন কিস্কুর ছেলে বিকাশ কিস্কু (৩৫)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সামিয়েল মার্ডির সঙ্গে স্ত্রী মিনি হাসদার দাম্পত্য কলহ চলছিল। একপর্যায়ে মিনি হাসদা বাবার বাড়ি চাউলিয়া রামপাড়া গ্রামে চলে আসেন। এতে সামিয়েল মার্ডি খেপে গিয়ে গতকাল রাত ১টার দিকে শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ি বাহা বেসরাকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আহত করেন। এতে ঘটনাস্থলেই বাহা বেসরা মারা যান। এ সময় স্ত্রী মিনি হাসদা এবং প্রতিবেশী বিকাশ কিস্কু এগিয়ে এলে তাদের কুপিয়ে আহত করেন সামিয়েল। পরে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ পেয়ে রাত ২টায় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার ও বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল গফুরের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানে দুই ঘণ্টা অভিযান চালিয়ে সামুয়েলকে গ্রেপ্তার করে। বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিসহ সামিয়েল মার্ডিকে আটক করে। বাহা বেসরার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

জামালপুরের মাদারগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আজ সোমবার (৩০ মার্চ) দুপুরের দিকে জামালপুর জেলা জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার শুনানি শেষে এই আদেশ দেন।
৯ মিনিট আগে
বাগেরহাটের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চিকিৎসককে মারধর ও জরুরি বিভাগের আসবাবপত্র ভাঙচুরের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। হাফিজুর রহমান মানিক হোসেন নামের ওই ব্যক্তিকে আজ দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২২ মিনিট আগে
ফসলি জমিতে পুকুর কাটতে বাধা দেওয়ায় রাজশাহীর মোহনপুর উপজেলায় এক্সকাভেটর যন্ত্রে (ভেকু) পিষে আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর
৪৪ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা সূচিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১ ঘণ্টা আগে