
দিনাজপুরের ফুলবাড়ীতে ইট ও আলুবোঝাই পৃথক দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকিরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইটভর্তি ট্রাকের চালক সরোয়ার হোসেন (৪৫) ও সহকারী কে এম সাইফুল ইসলাম বাদশা (৪৮) নিহত হন। নিহত সরোয়ার হোসেন বগুড়া জেলার নন্দীগ্রাম এলাকার নবাব আলীর ছেলে এবং সাইফুল ইসলাম বাদশা নাটোর জেলার সিংড়া থানার জয়নগর কলম গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। আহতরা হলেন আলুর ট্রাকের চালক নওগাঁ জেলার মহাদেবপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০) ও ট্রাকের সহকারী। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। তাঁদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে আশ্রাফুল ইসলাম বলেন, রাত ৩টার দিকে পাবনা থেকে ইটবোঝাই একটি ট্রাক পঞ্চগড়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ইটবোঝাই ট্রাকের চালক ও সহকারী নিহত হন। খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুরর মামলা দায়ের করা হয়েছে।

সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাফর আহমদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৮ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকা জরিমানা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে চলন্ত ট্রেনে অজ্ঞাত ব্যক্তির ছোড়া পাথরে ডান চোখ হারিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন (২২)। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি আর ফেরার সম্ভাবনা নেই। মাথাতেও গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চার ইউনিয়নের প্রায় ৮০০ মিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে যাওয়ায় প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম। দ্রুত মেরামত করা না হলে বর্ষার শেষ দিকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা স্পিডবোট ঘাট থেকে দুটি স্পিডবোটের ইঞ্জিন লুট করেছে দুর্বৃত্তরা। এ সময় ঘাটের এক প্রহরীকে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় তারা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে