অক্সফোর্ড ইন্টারন্যাশনাল পাথওয়ে উত্তরা শাখা খোলা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর উত্তরায় শাখার উদ্বোধন করা হয়। বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ বাড়াতে রাজধানীর উত্তরার ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এই নতুন শাখা খোলা হয়।
এই প্রতিষ্ঠানে ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর উচ্চতর ডিগ্রি সম্পন্ন করা যাবে। ব্যবসা বিষয়ে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং ব্যবসা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রি মাস্টার্স কোর্সগুলো এখানে সম্পন্ন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল ইনস্টিটিউটের গ্লোবাল সেলসের পরিচালক জেমস পেরিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ডিজিটাল ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক রত্নেশ মিশ্র, বাংলাদেশ আঞ্চলিক ব্যবস্থাপক নাকিব রহমান, ইউনাইটেড কলেজ অব অ্যাভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী, কলেজের অধ্যক্ষ কমোডর (অব.) আনোয়ারুল হক, ইউনাইটেড এয়ারওয়েজ (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উইং কমান্ডার (অব.) এটিএম নজরুল ইসলাম ও মোহাম্মদ সালাহউদ্দিন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)। আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়...
৫ মিনিট আগে
চাঁদপুর শহরের নিউ ট্রাকরোডে আত্মীয়ের বাসায় বেড়াতে এসে বিদ্যুতায়িত হয়ে দগ্ধ দুই শিশুর মধ্যে মো. রাব্বি (৪) নামে একজন চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছে। একই সময় দগ্ধ অপর শিশু ফাইজা আক্তারের (৬) অবস্থায়ও আশঙ্কাজনক।
৩৭ মিনিট আগে
ঘড়ির কাঁটায় তখন রাত ১টা। মাহফিলের প্রধান অতিথি শায়খুল হাদিস মুফতি মুশাহিদ আলী ক্বাসেমী বয়ান করছেন। বয়ান শেষে মাদ্রাসার পক্ষ থেকে এক হালি কমলা তিনি প্রকাশ্যে নিলামে তোলেন। অবিশ্বাস্য হলেও সত্য, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার কথা চিন্তা করে এই চারটি কমলা নিলামের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে কিনে নেন যুক্ত
৪৩ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথ পৌর এলাকায় একই সময়ে বিএনপির দুই পক্ষের সভা-সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্
১ ঘণ্টা আগে