হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে ডেসটিনি-২০০০ এর পরিচালনা বোর্ড পুনর্গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ পরিচালনা বোর্ড পুনর্গঠন করে দেন। সেই সঙ্গে বোর্ডকে কোম্পানির বার্ষিক সাধারণ সভা করারও অনুমতি দেওয়া হয়েছে।
বোর্ডের সদস্য হচ্ছেন–সাবেক জেলা জজ হাসান শহীদ ফেরদৌস, আইনজীবী মারগুব কবির, ফখরুদ্দিন আহমেদ এফসিএ ও ব্যবসায়ী ইকবাল জামান।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। তিনি জানান, ২০১২ সালের পর আর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হয়নি। নির্দিষ্ট সময়ের মধ্যে এজিএম না হলে আদালতের অনুমতি নিয়ে এজিএম করতে হয়। তাই এজিএম করার জন্য ১৬ জন অংশিদার আবেদন করেছিলেন। আদালত আবেদন মঞ্জুর করেছেন এবং নয় সদস্যের বোর্ড পুনর্গঠন করেছেন।
২০০০ সালের ১৪ ডিসেম্বর রেজিস্ট্রেশন পায় ডেসটিনি-২০০০ লিমিটেড। কোম্পানিটির মোট শেয়ার হোল্ডার রয়েছে ৪৯ জন।
অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডিসহ কর্তাব্যক্তিদের বিরুদ্ধে ২০১২ সালে মামলা করে দুদক। ওই মামলায় অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠানো হলে থেমে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম।

রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে...
৩ মিনিট আগে
রাজশাহীতে একটি ফ্ল্যাটের ভেতর অবস্থান করছিলেন একজন পুলিশ কর্মকর্তা ও এক নারী। খবর পেয়ে ওই কর্মকর্তার স্ত্রী পরিচয়ে সাতসকালেই নওগাঁ থেকে ছুটে আসেন আরেক নারী। তারপর দুই ঘণ্টা ধরে দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কেউ বের হননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনকে থানায় নিয়ে যান...
৭ মিনিট আগে
এসআই তানভীর হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
নিজের বাড়ির বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা করেছিলেন তিনি। এখন সেই চাহিদা পূরণ করে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করছেন। তবে সেটা ব্যক্তি পর্যায়ে নয়, পল্লী বিদ্যুৎ সমিতির কাছে বিদ্যুৎ বিক্রি করছেন তিনি।
৪৪ মিনিট আগে