
টিপু ও প্রীতি হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া মতিঝিলের স্থানীয় যুবলীগ নেতা আরফান উল্লাহ দামালকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ইয়াসমিন আরা অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
বিকেলে তাঁকে ১০ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, দামালের কাছ থেকে উদ্ধার করা অস্ত্রটি মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যায় ব্যবহার করা অস্ত্র হতে পারে। এ ছাড়া টিপু হত্যার আগে গ্রেপ্তার আসামি দামালসহ বেশ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রুপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা গোপন বৈঠক করে। স্থানীয় যুবলীগ নেতা হিসেবে দামাল পরিচিত। সন্দেহ করা হচ্ছে, আরফান উল্লাহ দামাল এবং তাঁর সঙ্গীরা টিপু ও প্রীতি হত্যার ঘটনায় জড়িত। উদ্ধারকৃত অস্ত্র ও টিপু হত্যার বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
টিপু হত্যা মামলায় এর আগে গ্রেপ্তার মাসুম ওরফে আকাশকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রাজধানীর শাহজাহানপুর থানায় গত ২৪ মার্চ সকালে মামলা করেন টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি। মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি।
এর আগে ২৩ মার্চ রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও রিকশারোহী রাজধানীর বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী নিহত হন এবং টিপুর গাড়িচালক মুন্না আহত হন।

পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার বিস্তার এবং সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার নিয়ে আজকের পত্রিকার পাঠকফোরাম ‘পাঠকবন্ধু’র বগুড়া জেলা শাখার ২৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পাঠকবন্ধু’র কেন্দ্রীয় অফিশিয়াল ফেসবুক পেজে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে হাফিজুর রহমান (৫০) হত্যায় জড়িত ব্যক্তিদের ধরতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন উপজেলা জামায়াত ইসলামীর নেতা-কর্মীরা। আজ রোববার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
১৬ মিনিট আগে
কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে বগুড়ায় ‘উদ্দীপন’ নামের একটি এনজিওর কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলায় হাতুড়ি ও ধারালো অস্ত্রের আঘাতে দুই কর্মী আহত হয়েছেন। এ সময় কার্যালয় থেকে নগদ প্রায় দেড় লাখ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
জয়পুরহাটের কালাই উপজেলায় মোছা. খালেদা (৩৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার এলতা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে