রাজধানীর উত্তরা এলাকায় অবৈধ লেনদেনের অভিযোগে দুটি মানি এক্সচেঞ্জ অফিসে অভিযান চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুটি প্রতিষ্ঠান থেকে বাংলাদেশসহ ৪০টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন মো. নাইমুল ইসলাম, মো. রেজাউল করিম সোহেল, মো. আব্দুল আওয়াল, মো. সাইফুল হাসান ভুঁইয়া ও রফিকুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে বৈধ-অবৈধ সব মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে সিআইডির অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উত্তরায় অভিযান চালানো হয়েছে।
সিআইডি জানিয়েছে, উত্তরা ৩ নম্বর সেক্টরে লতিফ এম্পোরিয়াল মার্কেটের নীচ তলায় আল-মদিনা ইন্টারন্যাশনাল কম্পিউটার অ্যান্ড স্টেশনারি এবং কুশল সেন্টার নীচ তলার মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।
এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশসহ ৪০টি দেশের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৮৮ লক্ষ ২ হাজার ২২৮ টাকার সমান।
প্রতিষ্ঠান দুটি নিয়ম অমান্য করে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় এবং বিদেশি মুদ্রা কেনার জন্য বাংলাদেশি টাকা মজুত করে রেখেছিল।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৯ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে