
গোপালগঞ্জে এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছেন সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতা-কর্মীরা।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুরে এনসিপির সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এর আগে এদিন পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতা-কর্মীরা। একপর্যায়ে দুপুরে সমাবেশস্থলে হামলা চালান কয়েক যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুড়ে ফেলেন তাঁরা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার।
এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় তাঁরা পুলিশকে উদ্দেশ্য করে বলেন, ‘নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করব।’
দুপুর ২টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান।
এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, জাতীয় নাগরিক পার্টির মাসজুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রার কথা রয়েছে। সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনের কথা রয়েছে। তাঁদের পদযাত্রা বানচালের জন্য আওয়ামী লীগ ও ছাত্রলীগের সমর্থকেরা সদর উপজেলার গান্ধিয়াশুর এলাকায় গাড়িবহরে হামলা ও ভাঙচুর করেছে।
আরও খবর পড়ুন:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ”
১২ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৫টার দিকে পরশ তালুকদারকে কারারক্ষীরা ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পণ্যবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক জেলার আশাশুনি উপজেলা সদরের আব্দুল জলিলের ছেলে। তিনি অ্যাকমি কোম্পানির এক সেলস অফিসার হিসেবে কর্মরত বলে
২১ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাই বিসিক শিল্পনগরীর একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে মিরসরাই সদর ইউনিয়নের ওয়্যারলেস এলাকায় ‘নাছির কারখানা’ নামের কারখানাটিতে আগুন লাগে।
২৫ মিনিট আগে