Ajker Patrika

কুমিল্লায় ৩৬ হাজার পিস ইয়াবা ও পিস্তল-গুলি উদ্ধার, আটক ১

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৮: ৫২
কুমিল্লায় ৩৬ হাজার পিস ইয়াবা ও পিস্তল-গুলি উদ্ধার, আটক ১
উদ্ধার অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক জাকারিয়া ইদ্রীস। ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপ থেকে ৩৬ হাজার পিস ইয়াবা, বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপচালক জাকারিয়া ইদ্রীসকে (৪৫) আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজার পশ্চিম পাশে অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

আটক জাকারিয়া ইদ্রীস কক্সবাজারের টেকনাফ উপজেলার রাঙ্গাখালী এলাকার মো. শফিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা-গোমতী টোলপ্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে চেকপোস্ট বসায়। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থানে তল্লাশি চালিয়ে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো ১৮০টি প্যাকেটে সংরক্ষিত ছিল।

ওসি সাজেদুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত