Ajker Patrika

সাভারে গার্মেন্টস কারখানায় আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

প্রতিনিধি, (সাভার) ঢাকা
সাভারে গার্মেন্টস কারখানায় আগুন, ১২ লাখ টাকার ক্ষতি

সাভারে ট্রিসান ট্রিমস লিমিটেড নামে একটি গার্মেন্টসের এক্সেসরিজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে। খবরটি পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এবং অগ্নিনির্বাপণের জন্য কাজ করে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ৪০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়  প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কারখানার পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, কারখানার পেছনের বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখনও সঠিক কারণ জানা যায়নি, তদন্ত চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা গেলে পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত