রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গনির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আবদুর রশিদ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল থেকে মোটরসাইকেলে চণ্ডিপুর গ্রামে গরুর চিকিৎসার জন্য যান। সেখান থেকে ফেরার পথে চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় তাঁর সামনে থাকা ব্যাটারিচালিত অটোভ্যানের পেছনের একটি চাকা খুলে যায়। এতে তাঁর মোটরসাইকেলটি অটোভ্যানে ধাক্কা লাগে এবং তিনি সড়কে ছিটকে পড়েন। এ সময় তাঁর পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দায়িত্বরত চিকিৎসক সাজিয়া খান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আবদুর রশিদের মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অফিসকে অবগত করে দুপুরে একটি গরুর চিকিৎসা করতে গিয়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন আবদুর রশিদ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নিউমার্কেট ও আজ রোববার সকালে লালবাগ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
১২ মিনিট আগে
হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আহসান কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১২ মিনিট আগে
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০-৯০টি বারকি নৌকা এবং ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে...
১৬ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে