রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) উচ্চমান সহকারী ফাতেমা বেগমের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শুনানি শেষে এ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, ফাতেমা বেগমকে তাঁর এবং তাঁর ওপর নির্ভরশীলদের অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ২১ কার্যদিবসের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি ফাতেমার সমস্ত আয়কর নথি পর্যালোচনা করা প্রয়োজন। নথি পর্যালোচনার জন্য তা জব্দের নির্দেশ প্রয়োজন আদালতে।
উল্লেখ্য, উচ্চমান সহকারী সরকারি ও বেসরকারি দপ্তরের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ, যারা প্রশাসনিক কার্যাবলি, নথিপত্র ব্যবস্থাপনা ও নথির মুসাবিদা তৈরিতে সহায়তা করেন। সাধারণত ১৪ বা ১৫ গ্রেডের এই পদটি ১০ম বা ১৩ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ ও প্রক্রিয়া চলমান। এই পদের মূল দায়িত্ব অফিস সহকারী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সমন্বয় সাধন করা।

রাজধানীতে পৃথক স্থান থেকে এক নারীসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার নিউমার্কেট ও আজ রোববার সকালে লালবাগ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়।
১০ মিনিট আগে
হবিগঞ্জের বিসিক শিল্পনগরীতে অবস্থিত আহসান কটন মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মিলের ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১১ মিনিট আগে
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০-৯০টি বারকি নৌকা এবং ১৬টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়েছে বলে...
১৫ মিনিট আগে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুঠিয়া ফায়ার সার্ভিস অফিসের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে