গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাটকের মঞ্চায়ন বাতিলের ঘটনা রাজনৈতিক কারণে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাঁদের দাবি, এতে কোনো ধর্মীয় বিষয় জড়িত নয়। আজ শুক্রবার পুলিশ সদর দপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। সেখানে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রকাশিত সংবাদের কিছু তথ্যকে ‘বিভ্রান্তিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ৩ এপ্রিল সকালে কাপাসিয়া থানার রানীগঞ্জ উদয়ন সংঘ মাঠে ঈদ উপলক্ষে ‘আপন দুলাল’ নাটকের মহড়া চলছিল। এটি স্থানীয় যুবদল নেতা শামসুল হকের নেতৃত্বে আয়োজন করা হয়। নাটক আয়োজনে বিএনপির স্থানীয় সিনিয়র ও জুনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমানের অনুরোধে শামসুল হক নাটকটি মঞ্চায়ন থেকে বিরত থাকেন।
পুলিশ দাবি করেছে, ঘটনাস্থলে কোনো মঞ্চ ভাঙার ঘটনা ঘটেনি। বরং রাজনৈতিক সমঝোতার ভিত্তিতেই নাটকের মঞ্চায়ন বাতিল করা হয়।
পুলিশের পোস্টে আরও বলা হয়, কয়েকটি সংবাদমাধ্যম রানীগঞ্জ বাজার মসজিদের ইমামের বক্তব্য উল্লেখ করে যে খবর প্রকাশ করেছে, তা বিভ্রান্তিকর। ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইমাম আজিজুল হক বলেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। তবে স্থানীয় খন্দকার শাহাদাত হোসেন নামের এক নাট্যকর্মী গণমাধ্যমকে জানান, বুধবার রাতে তাঁরা নাটক নিয়ে আলোচনা করছিলেন। তখন রানীগঞ্জ বাজার মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও কয়েকজন মুসল্লি এসে নাটক বন্ধ রাখার অনুরোধ করেন। পরদিন সকাল ৯টার মধ্যে নাটকের মঞ্চ ও প্যান্ডেল খুলে নেওয়া হয়।

মাকু আর শানার খটখট শব্দ তুলে আপন মনে শাড়ি বুনছেন হরিপদ। মাটির গর্তে বসে ছন্দে ছন্দে তৈরি করছেন বর্ণিল শাড়ি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাহিদা বেড়েছে, তাই দম ফেলবার ফুরসত নেই এই কারিগরের। হরিপদ কাজ করেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল গ্রামের ‘শুদ্ধ তাঁত’ নামক কারখানায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহরের আরবপুর পাওয়ার হাউস পাড়ার বাসিন্দা শহিদুল আলম। বাসা থেকে শহরের চার খাম্বা মোড়ে তাঁর কর্মস্থলের দূরত্ব চার কিলোমিটার। সাধারণত রিকশায় করে কার্যালয়ে যেতে সময় লাগে ২০ মিনিটের মতো। কিন্তু তাঁকে প্রায় এক ঘণ্টা সময় হাতে রেখে রওনা দিতে হয়। তবু সড়কের তীব্র যানজটের কারণে সময়মতো অফিসে...
৬ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বুক চিরে বয়ে চলা ইছামতী, হুরাসাগর ও ফুলজোড় নদীতে একসময় ছিল স্রোত, চলত নৌযান। সময়ের ব্যবধানে সে চিত্র অনেকটাই বদলে গেছে। ফুলজোড় নদীর কিছু অংশে খননকাজ হলেও ইছামতী ও হুরাসাগরের বেশির ভাগ অংশ এখন পানিশূন্য। শুষ্ক মৌসুম তো বটেই, বর্ষাকালেও অনেক জায়গায় পানির দেখা মেলে না।
৬ ঘণ্টা আগে
তেজগাঁও কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. সোহেল রানা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি শেষ বর্ষ ২০২৩ সালের পরীক্ষায় কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন। গত ৬ মার্চ সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার সময় তিনি কলেজের ৬০৮ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন...
৬ ঘণ্টা আগে