
খুলনায় পুলিশ সদস্যদের নিরাপত্তায় জারি করা সতর্কতামূলক নির্দেশনা নিয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কেবল পুলিশ সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে জারি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ সুপারের দপ্তর।
আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ব্যাখ্যায় বলা হয়, , আদেশটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রণীত হয়েছিল। এটি কোনোভাবেই খুলনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার উদ্দেশে জারি করা হয়নি।
খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বরাত দিয়ে ব্যাখ্যায় আরও বলা হয়, নির্দেশনাটি প্রকাশের বিষয়টি তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্তে এ ঘটনায় কারও দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ব্যাখ্যায় বলা হয়, খুলনা জেলা পুলিশ দৃঢ় মনোবল ও পেশাদারত্বের সঙ্গে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো বিচ্ছিন্ন ঘটনা কিংবা অভ্যন্তরীণ নির্দেশনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি জেলার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত কার্যক্রম ব্যাহত করবে না। এ বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার গভীর রাতে দায়িত্ব পালন শেষে রূপসা ফেরি পার হয়ে রিকশায় নগরীর সিমেট্রি রোডের পুলিশ ক্লাবে যাচ্ছিলেন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম। পথে খানজাহান আলী রোডে কলেজিয়েট স্কুলের কাছে তিনজন ছিনতাইকারীর হামলার শিকার হন তিনি। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালন শেষে, বিশেষ করে গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করতে গত শুক্রবার রাতে পুলিশ সুপার, খুলনার স্বাক্ষরে একটি আন্তবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়।

রংপুরের গঙ্গাচড়ায় সারের ডিলার (প্রস্তাবিত) নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ ছাড়া ক্ষমতাসীন দলের নেতাদের স্বজনেরা-যাঁরা ব্যবসায়ী নন- বেশি নিয়োগ পেয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ বঞ্চিতদের অনেকেই আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলে জানা গেছে।
১০ মিনিট আগে
‘আমি এখন নিঃস্ব, কোথায় থাকব, তা-ও জানি না।’ পদ্মার ভাঙনে বসতভিটা হারিয়ে এমনই অনিশ্চয়তায় দিন কাটছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের বাদশাপাড়ার বাসিন্দা বাবুল আলীর। চার দশক ধরে যে ভিটায় সংসার করেছেন, তিন সপ্তাহ আগে সেটিও নদীতে বিলীন হয়েছে। স্ত্রী ও চার সন্তান নিয়ে এখন আশ্রয় নিয়েছেন
১৩ মিনিট আগে
পুরান ঢাকার চকবাজারে মনজুর খান প্লাজা মার্কেটে গোডাউনে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আজকের পত্রিকাকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ১০টি ইউ
১ ঘণ্টা আগে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে
১ ঘণ্টা আগে