১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার ভয়াবহ ঘটনাটি যখন ঢাকায় ঘটছিল, তখন বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে ছিলেন। ১৪ আগস্ট দুই বোন আমস্টারডাম শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খাল ও আমস্টেল নদীর তীরঘেঁষা সরু রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। এরপর তাঁরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আসেন। বেলজিয়ামে বাংলাদেশের রাষ্ট্রদূত সা