এই প্রশ্ন আমি অনেকবারই শুনেছি। জাতীয় পর্যায়ে খুলনা বিভাগ থেকে এত ক্রিকেটার উঠে আসার কারণটা কী? এর পেছনে কোন থিওরি কাজ করছে? খেলোয়াড় সরবরাহে শুধু ছেলেদের ক্রিকেটে নয়, মেয়েদের ক্রিকেটেও খুলনা বিভাগ অনেক এগিয়ে। সম্ভবত ৬০ শতাংশ ক্রিকেটারই খুলনা বিভাগ থেকে এসেছে।