আমি গর্বিত যে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের বাড়িতে প্রায়ই মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হতো। বাংলাদেশ কীভাবে স্বাধীন হলো, কীভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এক হয়েছিল বাঙালি, বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার গল্প; আমি এসব শুনতে শুনতে বড় হয়েছি। একজন বীর মুক্তিযোদ্ধার সান্নিধ্য পেয়েছি ছোটবেলা থেকেই।