সৈয়দ মো. মুঈনুল হক, ঢাকা
পূর্ব পাশে প্রমত্তা বলেশ্বর নদ। আর দক্ষিণে প্রশস্ত খাল। এর মধ্যে সবুজ গাছপালায় শোভিত শান্ত জনপদ ‘চাল-রায়েন্দা’। এটিই আমার গ্রাম। এটির অবস্থান বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার সদর ইউনিয়নে।