
সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
সেলিম হোসাইন, ফুলবাড়িয়া
সকল লেখা

লোকসানের মুখে বন্ধ হচ্ছে মুরগির খামার
প্রতিনিয়ত বাড়ছে মুরগির বাচ্চা ও খাবারের দাম। কিন্তু সে অনুপাতে দাম বাড়ছে না মুরগির। ফলে চরম লোকসানের মুখে ফুলবাড়িয়ার পোলট্রি খামারিরা। ব্যয়ের সঙ্গে আয়ের সংকুলান করতে না পারায় ধ্বংসের দ্বারপ্রান্তে এই শিল্প। প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট অনেক খামার। আর এতে করে বাড়ছে বেকারত্বের চা

ক্রেতা নেই, বাগানেই নষ্ট লেবু
মাত্র কয়েক মাসের ব্যবধানে ফুলবাড়িয়ায় একেবারেই তলানিতে লেবুর দাম। লেবু বিক্রিতে চাষিদের উৎপাদন খরচ ওঠানো সম্ভবই হচ্ছে না, বরং লোকসান গুনতে হচ্ছে তাঁদের। লোকসানের মুখে পড়ে অনেক কৃষকই লেবু তুলতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ কারণে বাগানেই নষ্ট হচ্ছে লেবু।

সন্তোষপুরে বাড়ছে আতঙ্ক
ফুলবাড়িয়ার পাহাড়ি বনাঞ্চল সন্তোষপুর গ্রাম এখন আতঙ্কের জনপদ। এক সপ্তাহের ব্যবধানে বড় ধরনের দুটি ডাকাতি ও গরু চুরির ঘটনায় এখন আতঙ্কে সাধারণ মানুষ। মধুপুর, ঘাটাইল ও ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী ওই এলাকায় দেড় মাসে সড়কে গাছ ফেলে অন্তত পাঁচটি ডাকাতির ঘটনা ঘটেছে। গরু চুরি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে একাধিক।

লাভ রোগ নির্ণয় কেন্দ্রের ক্ষতি সরকার ও রোগীর
ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ বছরে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম ও ইসিজি পরীক্ষা না হওয়ায় সরকার রাজস্ব হারিয়েছে অন্তত ছয় কোটি টাকা। বিপরীতে হাসপাতাল থেকে রোগীদের ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে গুনতে হয়েছে অন্তত সাড়ে ১৫ কোটি টাকা। ফলে রোগীদেরও অতিরিক্ত সাড়ে ৯ কোটি টাকা ব্যয় হয়ে

অস্তিত্ব সংকটে বানার-বাজুয়া
ফুলবাড়িয়ার একসময়ের খরস্রোতা নদ বানার ও বাজুয়া। দখল আর ভরাটে অনেক আগেই নাব্যতা হারিয়েছে। এখন অস্তিত্বই হারাতে বসেছে বানার। সমানে চলছে নদীদূষণ। মুরগির বিষ্ঠা ও আবর্জনা সরাসরি ফেলা হচ্ছে। কোথাও কোথাও ড্রেনের সংযোগও মিশছে নদের পানিতে।

দাম কম, হলুদ চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক
ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লাল মাটিতে হলুদের চাষ বেশি হয়। এর মধ্যে কালাদহ, রাঙ্গামাটিয়া, নাওগাঁও, বাকতা ইউনিয়নে উৎপাদিত হলুদের সুনাম সারা দেশে। তবে হলুদের দাম কম থাকায় চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকেরা। গত কয়েক বছর হলুদের দরপতন নিয়ে অনেক ব্যবসায়ী লোকসানের মুখে পড়েছেন বলে জানিয়েছেন।

কদর বাড়ছে লাল চিনির
ফুলবাড়িয়া অঞ্চলের হাতে তৈরি লাল চিনির সারা দেশে পরিচিতি রয়েছে দীর্ঘদিন ধরে। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হওয়ায় এই চিনির কদর ক্রমেই বাড়ছে। লাল চিনি তৈরি করা হয় আখ থেকে। এ কারণে আখ চাষও বেড়েছে ফুলবাড়িয়ায়।

গ্রামেও দুর্গন্ধে টেকা দায়
ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর, রাঙ্গামাটিয়া ও ভবানীপুর ইউনিয়নে যত্রতত্রভাবে গড়ে তোলা হয়েছে পোলট্রির খামার ও শিল্প কারখানা। এতে ওই এলাকায় মারাত্মকভাবে পরিবেশ দূষিত হচ্ছে।

ইউপি নির্বাচন ঘিরে বাড়ছে সহিংসতা
ফুলবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নৌকা আর স্বতন্ত্র প্রার্থীদের প্রচার-প্রচারণায় সহিংসতা, নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ততই বাড়ছে। প্রায়ই ঘটছে সংঘর্ষের ঘটনা। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ফুলবাড়িয়ার সব কটি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিদ্রোহে কোণঠাসা দলীয় প্রার্থী
ফুলবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থীদের দাপটে কোণঠাসা হয়ে পড়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা। শেষ পর্যন্ত বিদ্রোহী প্রার্থীরা সরে না দাঁড়ালে দলীয় অনেক প্রার্থীর ভরাডুবি হবে বলে মনে করছেন আওয়ামী লীগের নেতা–কর্মীদের একাংশ।

পরিসংখ্যান কার্যালয় সাড়ে ৪ বছর কর্মকর্তাহীন
সাড়ে ৪ বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফুলবাড়িয়া উপজেলার পরিসংখ্যান কার্যালয়। দীর্ঘ এই সময়ে কর্মকর্তাশূন্য থাকায় তৃতীয় শ্রেণির কর্মচারী দিয়েই চলছে কার্যক্রম। এদিকে সামনে শুরু হতে যাচ্ছে আদমশুমারি। রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ শুমারি কাজটি হতে চলেছে কর্মকর্তা ছাড়াই। এতে সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছে
