গত শতাব্দীর মধ্যভাগে বাঙালি মধ্যবিত্তের উন্মেষ ঘটার সময় সমাজের প্রাগ্রসর অংশ শিক্ষা ও জীবিকার জন্য গ্রাম ছেড়েছে। আমাদের পিতৃপুরুষের এ প্রজন্মটি আবহমান বাঙালি জাতির সব প্রজন্মের মধ্যে শ্রেষ্ঠতর প্রজন্ম। তারা যেমন ভূমিপুত্র হিসেবে হাজার বছরের লোকজ সংস্কৃতির যোগ্যতর উত্তরাধিকার, তেমনি ব্যক্তি হিসেবে পূ