
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

মুন্সিগঞ্জে ১৫ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মুন্সিগঞ্জের দুই উপজেলার অন্তত ১৫টি গ্রামে আজ রোববার উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সকালে গ্রামগুলোতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পদ্মা সেতুতে এক দিনে সোয়া ৪ কোটি টাকা টোল আদায়
পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে এক দিনে পদ্মা সেতু দিয়ে ৩৯ হাজার ৬৩৭টি যানবাহন পারাপার হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন পারাপার হয়। তাতে টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩০০ টাকা।

সিরাজদিখানে মিশুকচালকের লাশ উদ্ধার, গায়ে আঘাতের চিহ্ন
মুন্সিগঞ্জের সিরাজদিখানে আবু তাহের লেংটা (৪০) নামের এক মিশুকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বালুচর রাজানগর গ্রামের কাঁচা রাস্তা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত আবু তাহের ওই গ্রামের আলম চান মাতবরের ছেলে।

শ্রীনগরে দুই সপ্তাহে কবর খুঁড়ে ১১ কঙ্কাল চুরি
মুন্সিগঞ্জের শ্রীনগরে গত দুই সপ্তাহে ১১টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল বুধবার রাতেই চোর চক্র উপজেলার পশ্চিম সিংপাড়া সামাজিক কবরস্থান থেকে সাতটি কঙ্কাল চুরি করে।

চাপা দিয়ে আসা শিশুর মৃত্যুর খবরে থানায় আত্মসমর্পণ ভ্যানচালকের
শিশু তারকিব রাস্তার উল্টো পাশে যাওয়ার জন্য দৌড় দেয়। সঙ্গে সঙ্গে ভোজ্য তেলবোঝাই একটি চলন্ত ভ্যানের নিচে পড়ে যায় সে। স্থানীয় বাসিন্দারা তারকিবকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দারা ভ্যানচালক মারুফ শেখ (২০) ও তাঁর সহকারীকে আটকে মারধর করেন। একপর্যায়ে

আমরা বিশ্বাস করি, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব: ইসি আনোয়ারুল
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘এই ডিসেম্বরকে সামনে রেখে আমরা নির্বাচনের সব প্রস্তুতি গ্রহণ করছি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বরে জাতীয় নির্বাচন করা সম্ভব হবে।

শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশে শয়তান যত দিন থাকবে, অপারেশন ডেভিল হান্ট তত দিন চলবে।’ আজ সোমবার বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চবিদ্যালয়ের...

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৪ যানবাহনের সংঘর্ষ, আহত ১৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে..

সিরাজদিখানে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখানে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় অজ্ঞাতপরিচয় (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের ‘আত্মহত্যা’, পরিবারের দাবি মানসিকভাবে অসুস্থ
মুন্সিগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় মো. অনিক শেখ (১৬) নামে এক কিশোরের আত্মহত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের বালাশুর-বাগানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। মোটরসাইকেল, মুন্সিগঞ্জ, আত্মহত্যা, শ্রীনগর, মৃত্যু

মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে যুবককে গুলি করার অভিযোগ
মুন্সিগঞ্জে পূর্বশত্রুতার জেরে তুহিন নামে এক যুবকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙ্গা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে।

অতিরিক্ত সচিব সেলিমের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭
মুন্সিগঞ্জের শ্রীনগরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তাঁর চাচাতো ভাই রেজানুর খানের বাড়িতে ডাকাতির ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত পাঁচ ভরি স্বর্ণালংকার ও ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়। ডাকাতির কাজে ব্যবহৃত চাকু, কাটার, রেঞ্জসহ বিভিন্ন সরঞ্জামাদি পুলিশ জব্দ করেছে

তরুণ প্রজন্মের শক্তিতে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তরুণ প্রজন্ম প্রযুক্তিতে খুবই অ্যাকটিভ (সক্রিয়)। তাদের সঠিকভাবে গড়ে তোলা গেলে আগামীর বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। এরাই পারে সকল বৈষম্য দূরীকরণসহ সকল স্তরে বৈপ্লবিক পরিবর্তন আনতে। এ ছাড়া সমাজের সকল অসংগতি দূরীকরণে তরুণদের বিকল্প নেই।’

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশের মামলা
মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদল নেতাকে থানা হাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ ২০১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) বেলা ১টা ৩০ মিনিটের দিকে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলা করেন।

মুন্সিগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। স্থানীয়দের দাবি, ওই পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

মুন্সিগঞ্জে বিএনপিকর্মী হত্যাচেষ্টা মামলায় তাঁতি লীগ নেতা কারাগারে
মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক বিএনপিকর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় নাদিম হায়দার (৩৫) নামের এক তাঁতি লীগ নেতাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আমলি আদালত-১ এর বিচারক জুলফিকার
