
সাহস মোস্তাফিজ
সাহস মোস্তাফিজ
সকল লেখা

পদ্মা সেতু: লড়তে হয়েছে গুজবের সঙ্গেও
২০১৯ সালে ‘ছেলে ধরা’ গুজবে সারা দেশে ২১টি গণপিটুনির ঘটনা ঘটে। এসব ঘটনায় প্রাণ হারান পাঁচজন। গুজবকে কেন্দ্র করে ঢাকা ও ঢাকার বাইরে ‘ছেলে ধরা’ সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার ঘটনাও ঘটে। এ সময় সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছিলেন অভিভাবকেরা।

পুরোটাই গুজব: পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থগিত
আজ (সোমবার) বিকেল থেকে ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী’—এমন একটি পোস্ট ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

আইয়ুব আলীর কি সত্যিই সবুজ নামে ছেলে আছে
গুলশান, বনানীর মতো অভিজাত এলাকায় আজকাল দেখা যায় ‘ভিক্ষুক মুক্ত এলাকা’ লেখা সাইনবোর্ড। ভিক্ষাবৃত্তি এ শহরে অনেকেরই পেশা, সেটি বোধ করি কারও অজানা নয়। এই পেশাজীবী ভিক্ষুকদের জন্য সত্যিকারের অনাহারী ও অসহায় মানুষেরাই বরং অনেক সময় সাহায্য থেকে বঞ্চিত হন।

একটু সময় হবে?
সকাল থেকে রাত; ছুটছি, কেবল ছুটছি। ব্যস্ততা। কাল কী হবে, সেই চিন্তায় পালস বেড়ে যায়। কত শত নোটস! ডায়েরি ভরে থাকে পরিকল্পনার কাটাকুটিতে। জীবন যেন এক বুলেট ট্রেন। এক সেকেন্ড এদিক-ওদিক হওয়ার নেই।

ইন্টারনেটের ‘লোডশেডিং’ মোকাবিলার সেরা ১০ প্রস্তুতি
এমনও হতে পারে, পুরো ইন্টারনেট দুনিয়ায়ই লোডশেডিং চলছে। ধরুন, লোডশেডিং হলো রাত ১১টা ৫৫ মিনিটে। কিন্তু আপনার প্রিয় মানুষটির জন্মতিথি ওই রাতেই। তবে আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন। বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকুন।

ছেলে-বুড়া সবাই খায়, মেয়েরাই অবশ্য বেশি খায়
‘কাসুন্দি দিমু?’ বলতে বলতেই হাতের ধারালো অস্ত্রটি দিয়ে কতবেলের যে অংশটি বোঁটাসমেত গাছে লেগে থাকে, সেই অংশে বাড়ি দিলেন জামাল। নিখুঁতভাবে বসে গেল কতবেলের গায়ে। ফুটো হওয়া অংশটি মোচড় দিয়ে একটু বড় করলেন। ভ্যানের মধ্যে কয়েক শ কতবেল। স্বাদ বাড়াতে মরিচ, লবণের সঙ্গে কাসুন্দিও রেখেছেন। দেখলাম একটা বোতলে চিনিও

অপুরা মরছে কেন?
চাকরি হয়ও কারও কারও, যাদের ফোন করার সামর্থওয়ালা বড় ভাই আছে। এসব ক্ষেত্রে অনেক সময় মানা হয় না প্রয়োজনীয় যোগ্যতা ও বয়সের সীমা। দেখানো হয় ‘মানবিক কারণ’।

সেই ‘ফাতেমা আক্তার’ কি ভালো হয়ে গেছে?
ফেসবুকে সাড়ে ৪ লাখ মানুষ যে পেজ ফলো করেন, সেই পেজে যদি কোনো ভুয়া তথ্য ছড়ায়, তাহলে তার মাত্রা কত ব্যাপক হয়, তা পেজটি মাত্র ১১ দিনেই দেখিয়েছে। ফেসবুকে এমন কয়েক হাজার পেজ বা গ্রুপ আছে, যেখানে প্রতিটিতে লাখ লাখ আইডি যুক্ত। এই প্রতিটি আইডির বন্ধু তালিকাকে বিবেচনায় নিলে এর বিস্তার সহজেই অনুমেয়।

পকেটের ‘এমবি’ কোথায় খরচ করছেন?
দুঃখ জড়ানো কণ্ঠে বলছিলেন, ‘এত যত্ন নিয়ে ভিডিও বানাই, ইংরেজি শেখার ভিডিও। মানুষকে ইনবক্সে লিংক পাঠাই, তাও এক হাজার ভিউ হয় না। কেউ চেনে না আমাকে। আর শ্যামল সাহেব ভুল ইংরেজি বলেই বনে যায় স্টার।’ এই অভিযোগ আজকাল সৃজনশীল নির্মাতাদের অনেকেই করে থাকেন। আজকাল নাকি মানুষ ভালো জিনিস দেখে না।

কী করে বুঝবেন সংবাদটি ভুয়া
ভুয়া সংবাদ বা তথ্যের একটি নীরব মহামারি চলছে বললে অত্যুক্তি হবে না। কোনটি সত্য, আর কোনটি মিথ্যা তা বোঝা অনেক সময় বোঝা মুশকিল হয়ে যায়। এসব ক্ষেত্রে কোন বিষয়গুলোর দিকে খেয়াল রাখা জরুরি, তা নিয়ে লিখেছেন সাহস মোস্তাফিজ

৫ টাকার দুঃখ
অনেক দোকানে এই চকলেটের কোনো দামই নাই। অনেক মাইনসের কাছেও নাই। কিন্তু আমার কাছে এইটাই জীবন।

ডিজিটাল বাংলাদেশ কতটা নিরাপদ
ডিজিটাল বাংলাদেশ তো হলো। সময়ের সঙ্গে সঙ্গে এর আরও আধুনিকায়ন হবে, সেটিও নিশ্চিত করে বলা যায়। তবে এখন বড্ড প্রয়োজন নিরাপদ ডিজিটাল বাংলাদেশ।

অর্ধেক গাড়ি নিয়ে রাস্তায় নামবেন যেভাবে
করোনাভাইরাসের ধরন বদলানোর সঙ্গে তাল মিলিয়ে কখনো যদি অর্ধেক গাড়ি নিয়ে বের হওয়ার নির্দেশ এসেই পড়ে, তখন কী করবেন? চলুন প্রস্তুতিটা আগেভাগে সেরে ফেলি।

‘অন্য মানুষের নামে আমার এই কবিতা যাইতে পারে না!’
ফেসবুকে দিচে, অনেক লোক শুনিচে। আমার নাম রাধাপদ সরকার। অন্য মানুষের নামে আমার এই কবিতা যাইতে পারে না।

‘হে মানবজাতি, তোমাদের বড়ই তাড়াহুড়া!’
মৃত্যুর এই খবরগুলো ছড়ায় আগুনের মতো। মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফেসবুকের ওয়াল থেকে ওয়ালে। শেয়ার করার আগে কেউ বাছবিচার করেন না। উল্টো, ওই ব্যক্তির সঙ্গে নিজের কোনো ছবি আছে কি না, তা খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন। কে কার আগে ফেসবুকে ছবি পোস্ট করে সমবেদনা জানাবেন, তারই যেন প্রতিযোগিতা শুরু হয়

দেরিতে হলেও গুজব কিন্তু ছড়াচ্ছে
২০১৫ সালে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১০১ বছর বয়সী এক দাদি তাঁর নাতনির দুই সপ্তাহ বয়সী মেয়েকে কোলে নিয়ে ছবি তুলেছিলেন। রোজা ক্যামফিল্ড নামের ওই নারী ওই বছরের ৩০ মার্চ মারা যান। রেখে যাওয়া ছবিটি পশ্চিমা বিশ্বের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়। নেটিজেনরা মানবিক আবেদন খুঁজে পান ওই ছবিতে
