মিয়ানমার সীমান্তে গোলাগুলির মধ্যে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল আগামী শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে টেকনাফ উপজেলা প্রশাসন এই ঘোষণা দেওয়ার পর আজ বৃহস্পতিবার থেকেই প্রভাব পড়তে শুরু করেছে সেন্টমার্টিনে।