
সাগর হোসেন তামিম, মাদারীপুর
সাগর হোসেন তামিম, মাদারীপুর
সকল লেখা

অবৈধ যানে নষ্ট সড়ক
মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার বিভিন্ন ইউনিয়নের এলজিইডির নির্মাণাধীন সড়ক ও মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটার মাটি, বালু ও ইট বহনকারী অনুমোদনহীন ট্রাক্টর, মাহিন্দ্রা ও শ্যালো ইঞ্জিনচালিত যান।

শিবচরে দাফন ২১ জন শনাক্ত হয়নি এখনো
পিনাক-৬ লঞ্চডুবির আট বছর আজ। ৪ আগস্ট আজকের এই দিনে পদ্মা নদীতে প্রায় আড়াই শ যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। সরকারি হিসাবে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। আজও নিখোঁজ রয়েছে ৬৪ জন যাত্রী। তবে এরই মধ্যে পদ্মার বুকে চালু হয়েছে স্বপ্নের ‘পদ্মা সেতু’। এ আনন্দে ভাসলেও অন্তরে রক্তক্ষরণ বইছে স্বজনহারা পরিবারে। ভবিষ্য

ভোর থেকেই পদ্মা সেতু অভিমুখে মানুষের ঢল
আজ শনিবার পদ্মা সেতুর উদ্বোধন। ভোর থেকেই প্রধানমন্ত্রীর জনসভাস্থলে আসতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। আলো ফোটার সঙ্গে সঙ্গে ব্যানার, প্ল্যাকার্ডসহ সভায় যোগ দিচ্ছে মিছিল। পদ্মা সেতুর কাঠালবাড়ী সংযোগ সড়কের পর থেকে পায়ে হেঁটে আসছে। কোনো যানবাহনকে আসতে দিচ্ছেন না প্রশাসন। সরেজমিনে দেখা

সব অনিয়মই যেন স্পিডবোটে
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১ জেলায় যোগাযোগের গুরুত্বপূর্ণ নৌপথ মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট। প্রতিদিন এ নৌপথে হাজার হাজার যাত্রী ঢাকা ও ঢাকা থেকে খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, নড়াইলসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াত করেন।

বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ নেই
যাত্রীর চাপ কমতে শুরু করেছে মাদারীপুরের বাংলাবাজার ঘাটে। আজ রোববার সকালে যাত্রীবাহী পরিবহন কম আসায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। শেষ মুহূর্তে ফেরি সার্ভিসে একটি বড় টানা ফেরি যোগ হওয়ায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও হালকা যানবাহনও কমতে শুরু করেছে।

রক্ষা হলো ৪৬০ কোটি টাকা
পদ্মা নদীকে নাল দেখিয়ে দালাল চক্র ৪৬০ কোটি টাকা হাতিয়ে নিতে চেয়েছিল। কিন্তু প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সমন্বিত প্রচেষ্টায় রক্ষা হয় পদ্মা সেতুর নদী শাসন প্রকল্পের এই টাকা।

ঈদে চলবে ১০ ফেরি
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ঈদে ঘরমুখী যাত্রীদের ভোগান্তি কমছে না। গত বছর ঈদে এই নৌপথে চলে ১৭টি ফেরি। এবার চলবে সাতটি ফেরি। বর্তমানে চলছে সাত ফেরি। একই সঙ্গে সকাল-সন্ধ্যা ফেরি চালু থাকায় বিপাকে পড়তে পারেন এই নৌপথে চলাচল করা যাত্রীরা। অন্যদিকে পদ্মা নদীতে পানি বাড়তে থাকায় পদ্মা সেতুর নিচ দিয়ে চালকেরা ফ

৪৭ কিমিতে ভোগান্তির শঙ্কা
ঢাকা-বরিশাল মহাসড়কের ৪৭ কিলোমিটার অত্যন্ত সরু হওয়ায় এবং সেখানে ডিভাইডার না থাকায় ব্যাহত হতে পারে দক্ষিণাঞ্চলের ১২ জেলার মানুষের ঈদযাত্রা। এ কারণে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন ওই এলাকার মানুষ।

‘উচ্ছেগ্রামে’ এক মৌসুমে ২০ কোটি টাকা বিক্রি
দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। সবুজ মাঠে অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে হলুদ রঙের ফুলের সমারোহ। তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে গাঢ় সবুজ রঙের ‘উচ্ছে’। এমন দৃশ্য মাদারীপুরের ‘উচ্ছেগ্রাম’ খ্যাত লক্ষ্মীপুরের। উচ্ছে তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

দেড় ফুট ভাঙলেই বন্ধ চলাচল
মাদারীপুরের কালকিনি উপজেলায় সংস্কারের মাত্র তিন মাসের মধ্যে ধসে গেছে সড়ক। সড়কের আর মাত্র দেড় ফুট ভাঙলেই বন্ধ হয়ে যাবে যান চলাচল। এতে দুর্ভোগে আছে দুই ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ।

পুনর্বাসনকেন্দ্রে নানা সংকট দুর্ভোগ বাসিন্দাদের
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে জায়গা-জমি দেওয়া পরিবারগুলো ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহযোগিতা পেয়েছেন। বসবাসের জন্য পেয়েছেন মাদারীপুরের বাখরেরকান্দি এলাকায় পুনর্বাসনকেন্দ্র। কিন্তু কেন্দ্রের সুযোগ-সুবিধা নিয়ে...

অকেজো স্লুইসগেট, সচলের দাবি
মাদারীপুরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতায় ৩৪টি স্লুইসগেট রয়েছে। এগুলোর বেশির ভাগই বর্তমানে জরাজীর্ণ। তদারকির অভাবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এদিকে স্লুইসগেটের কারণে নদীর প্রবাহ বদলে গেছে। এতে নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছেন নদীপারের বাসিন্দারা। তাঁরা স্লুইসগেট মেরামত করে সচলের দাবি জানিয়েছে

মাদারীপুরে কমেছে ভেসাল জালের ব্যবহার
মাদারীপুরে একসময় বছরজুড়েই ভেসাল জাল পেতে মাছ ধরার প্রচলন ছিল। তবে এখন আগের মতো চোখে পড়ে না এসব জাল। মূলত খালে জোয়ারের পানি না আসা, নাব্যতা-সংকট, খাল সরু হওয়াসহ নানা কারণে মাছ কমে যাওয়ায় দিন দিন হারিয়ে যেতে বসেছে বাংলার এ ভেসাল জাল।

‘সুন্দর ঘর পাইছি, অহন কইতে পারি আমরা ভূমিহীন না’
‘সুন্দর ঘর পাইছি, জমি পাইছি। অহন কইতে পারি আমরা ভূমিহীন না। যা কোনো দিন স্বপ্নেও দেহি নাই। এর থাইক্যা আনন্দের আর কি আছে? এত দিন আমরা মাইনষের বাড়িতে, অন্যের জমিতে খুপরি বানাইয়্যা থাকতাম। আইজ এহানে তো কাল অন্যহানে। কতজনে কত কথা কইছে।’ এভাবে অনুভূতি প্রকাশ করেন মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে নি

ভাগাড়ের দুর্গন্ধ, ধোঁয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
ঢাকা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে মাদারীপুরের মস্তফাপুরে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা। ফেলে রাখা এই ময়লা পোড়ানো হয় প্রতিনিয়ত। পোড়ানো ময়লার ধোঁয়ার সঙ্গে পচা গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশপাশের এলাকা। এতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। পৌর কর্তৃপক্ষ বলছে, দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে।

বৃষ্টিতে খেতে জমেছে পানি আলু নষ্টের শঙ্কায় কৃষক
ঘন কুয়াশা ও তীব্র শীতের মধ্যে হঠাৎ একটানা বৃষ্টি। মাঘের শেষের এ বৃষ্টিতে মাদারীপুরে আলুর জমিতে জমেছে পানি। এতে আলুর পচন ধরে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।
