সরকারি সংস্থা হিসেবে দেশে দখল ও বেদখল মিলিয়ে সবচেয়ে বেশি ভূমির মালিক বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কোনো স্পেশালাইজড শিশু হাসপাতাল না থাকায় সরকার ২০১৭ সালে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে রেলওয়ের কাছে ২ একর খালি জমি চেয়ে পায়নি।