প্রচণ্ড গরমে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও বাঞ্ছারামপুর উপজেলার বাসিন্দারা। দিনরাত ৮-১০ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। বিঘ্ন হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা ও ঈদের বেচাকেনা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।