
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সকল লেখা

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে পাঁচ তরুণের ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান
পরিবেশ সুরক্ষার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ১৬৫ কিলোমিটার হাঁটা অভিযান শুরু করেছেন শ্যামনগরের পাঁচ তরুণ। গতকাল বুধবার উপজেলা সদরের শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাস থেকে গন্তব্য বাগেরহাটের উদ্দেশে যাত্রা করেন তাঁরা।

শ্যামনগরে রান্নাঘর থেকে হরিণের মাংস উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে রান্না ঘরে পরিত্যক্ত অবস্থায় তিন কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়ন থেকে মাংস উদ্ধার করা হয়।

সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার
সুন্দরবন থেকে হরিণের রান্না করা ও কাঁচা মাংস উদ্ধার করেছে বনকর্মীরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে পশ্চিম সুন্দরবনের বুড়িগোয়ালীনি স্টেশনের বয়ারসিং এলাকা থেকে মাংস উদ্ধার করা হয়।

বুনো শাকসবজির রান্না প্রতিযোগিতা
বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে বাড়ির আনাচকানাচে প্রাকৃতিকভাবে জন্মানো বিভিন্ন ধরনের শাকসবজি রান্নার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সাতক্ষীরার শ্যামনগরে অচাষকৃত এসব বুনো শাকসবজি রান্নার প্রতিযোগিতায় ১২ জন নারী অংশ নেন। গতকাল বুধবার উপজেলার সোনামুগারী গ্রামে এই প্রতিযোগিতা হয়।

শ্যামনগরে বাবার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে বাবার বাড়ি থেকে আসমা আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রমজাননগর গ্রামে এ ঘটনা ঘটে।

যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া শ্যামনগরের যশোরেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে তিনি সড়ক পথে সাতক্ষীরা হয়ে শ্যামনগরের ঈশ্বরীপুরস্থ ঐতিহাসিক এই কালি মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি দুই দিন আগে দেবী কালির মাথা থেক

সাতক্ষীরা যশোরেশ্বরী মন্দিরে মোদির দেওয়া স্বর্ণের মুকুট চুরি
সাতক্ষীরার শ্যামনগরে যশোরেশ্বরী কালীমন্দিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া উপহারের স্বর্ণের মুকুটটি চুরি হয়ে গেছে। আজ বৃহস্পতিবার উপজেলার ঈশ্বরীপুর মন্দিরে এ ঘটনা ঘটে।

শিবির-আ.লীগ সংঘর্ষ, সাবেক দুই এমপির বাড়ি ভাঙচুর
সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় সাংগঠনিক কাজে যাওয়া ছাত্রশিবিরের নেতাদের মারধর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার জেরে সাতক্ষীরা-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলন ও তাঁর বাবার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় শিবিরের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। গতকাল বৃহস্প

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতা
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ নেতা মহিবুল্লাহর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে উপজেলার জয়নগর-গোবিন্দপুর সংযোগ সড়কে ঘটনাটি ঘটে।

গ্রামবাসীর প্রতিরোধের মুখে পড়ে আ.লীগের সাবেক এমপির বাড়িতে শিবিরের হামলা-ভাঙচুর
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আতাউল হক দোলনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ইসলামি ছাত্রশিবিরের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামে এ ঘটনা ঘটে।

শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে ৮ জন আহত
সাতক্ষীরার শ্যামনগরে পাগলা কুকুরের কামড়ে দুই বৃদ্ধাসহ তিন বৃদ্ধা নারী ও দুই শিশুসহ ৮ জন আহত হয়েছে। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোবিন্দপুর, মানপুর, কাশিমাড়ী, কাছারি ব্রিজ, নওয়াবেঁকী ও গোদাড়া গ্রামে এসব ঘটনা ঘটে।

শ্যামনগরে কুঁড়েঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগরে চিংড়িঘেরের কুঁড়েঘর থেকে রায়হান ইসলাম (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাখালী গ্রামে এই ঘটনা ঘটে।

চাঁদাবাজির অভিযোগে গণধোলাইয়ের শিকার যুবক
সাতক্ষীরার শ্যামনগরে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গণধোলাই দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলা সদরের মাইক্রোস্ট্যান্ড এলাকায়।

সাতক্ষীরায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
সাতক্ষীরার শ্যামনগরে রুবিয়া খাতুন (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রমজাননগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এর আগে পারিবারিক কলহের জেরে স্বামী সাদ্দাম হোসেন রুবিয়াকে মারধর করেন বলে অভিযোগ করেন প্রতিবেশী ও গৃহবধূর বাবা। ঘটনার পর থেকে পলাতক আছেন সাদ্দ

শ্যামনগরে আ.লীগ ও যুবদল কর্মীদের হামলায় ছাত্র সমন্বয়ক আহত
সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ ও যুবদল কর্মীদের হামলায় শরিফুল ইসলাম (২৩) নামের এক ছাত্র সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় তাঁর ভাই, ভাতিজা ও চাচা আহত হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নকিপুর বাজারে এই ঘটনা ঘটে।

কুড়িয়ে পাওয়া অস্ত্র-গুলি থানায় ফিরিয়ে পুরস্কার পেল ২ শিশু
সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি কুড়িয়ে পাওয়ার পর থানায় ফেরত দিল দুই শিশু। গতকাল সোমবার সন্ধ্যায় শ্যামনগর থানায় গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মির্জা আমিনুর রহমানকে এসব আগ্নেয়াস্ত্র ফিরিয়ে দিলে তাদের পুরস্কার দেওয়া হয়।
