শাহরিয়ার হাসান, ঢাকা ও তরুণ চক্রবর্তী, কলকাতা
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের নেপথ্যের পরিচালক, বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা শেখ সোহেল রানাকে দ্রুত দেশে ফেরত আনতে পারছে না পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ের তথ্য-প্রমাণ দেওয়া তৃতীয় দফা চিঠিতেও জবাব দেয়নি ভারত।