বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার এবং চিকিৎসার জন্য তাঁর মা দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর উদ্যোগের কথা বলেছেন দলটির নেতারা। তবে তারেক রহমানের দেশে ফেরার এবং খালেদা জিয়ার বিদেশে যাওয়ার দিন এখনো ঠিক হয়নি। বিএনপির নেতারা বলছেন, দুটি বিষয়েই তাঁদের প্রস্তুতি আছে।