রাশেদ নিজাম ও আসাদুজ্জামান, গাজীপুর থেকে
আগামীকাল বৃহস্পতিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। রাজধানী ঢাকার পাশে গুরুত্বপূর্ণ এই মহানগরীর দায়িত্ব আগামী পাঁচ বছরের জন্য কারা পাবেন, তা ঠিক করবেন এই নির্বাচনী এলাকার প্রায় ১২ লাখ ভোটার।