ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা শহর থেকে প্রায় ১ মাইল পূর্বে বাচোর ইউনিয়নে প্রবাহিত হচ্ছে কুলিক নদ। এর তীরে আছে এক রাজবাড়ি। এককালে সেই রাজবাড়িতে বসবাস করতেন রাজা টংকনাথ। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নাম রাখা হয়েছিল এই টংকনাথ রাজার স্ত্রী রানি শংকরী দেবীর নামে।