
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ)
রফিকুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ)
সকল লেখা

স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট, টিকাসেবা ব্যাহত
সিরাজগঞ্জের তাড়াশে স্বাস্থ্য সহকারীর ১৩টি পদ শূন্য থাকায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে টিকাদানের দিনগুলোতে জনবলসংকট থাকছে। এ কারণে শিশু, কিশোরী, গর্ভবতী মাকে টিকা নিতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়ছে তারা।

পোনা ধরায় চলনবিলে দেশি মাছের সংকট
মৎস্যভান্ডার খ্যাত চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে ভরা মৌসুমেও দেশীয় প্রজাতির মাছের সংকট দেখা দিয়েছে। সাধারণত বর্ষার শেষে আশ্বিন-কার্তিক মাসে প্রচুর দেশি জাতের মাছ ধরা পড়ে; কিন্তু এ বছর চাহিদা অনুযায়ী মাছ ধরা না পড়ায় দুশ্চিন্তায় পড়েছেন শুঁটকির চাতাল মালিকেরা।

তাল সড়কে সৌন্দর্য নষ্ট
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভুঁয়াগাতী-রানীরহাট আঞ্চলিক সড়কের তাড়াশ-ভুঁয়াগাতী অংশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু তালগাছ। পরিকল্পিতভাবে ১০ ফুট পর পর লাগানো ওই তালগাছগুলো একসময় মানুষের নজর কাড়ত

লাফিয়ে বাড়ছে ধানের দাম
চলনবিল-অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশে বোরো ধান গোলায় তোলার সময় আঘাত হানা ঝড়বৃষ্টির প্রভাব পড়েছে বাজারে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণে দর বেড়েছে প্রায় ৩০০ টাকা।

আবাসিক ভবনে পাকুড়গাছ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসন-সংকট চরমে। ১৯৮৭ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের জন্য নির্মিত সরকারি আবাসিক ভবনগুলোর বয়স হয়েছে প্রায় ৩৬ বছর। এই আবাসিক ভবনগুলোর দু-একবার সংস্কারকাজ হলেও বর্তমান অবস্থা জরাজীর্ণ, যা বাসের অনুপযোগী। ফলে কর্মকর্তা-কর্মচারীদের কেউ ঝ

এ যুগেও এমন রাস্তা দেখা যায় তাড়াশে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের হেদারখাল-কুন্দইল তিন কিলোমিটার গ্রামীণ রাস্তা দিয়ে প্রায় ২০ হাজার মানুষ যাতায়াত করে। কিন্তু সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা মাড়িয়ে চলতে হয় এলাকাবাসীকে।

বরই চাষে সফল হাসিবুর
হাসিবুর রহমান। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছেন। কিন্তু চাকরি নামের সোনার হরিণটি তাঁর ভাগ্যে এখনো জোটেনি। বাবার সংসারে বকাঝকা খেয়েই দিন কাটাতেন। এমন এক যুবকের ভাগ্য বদল হয়েছে বরই চাষে।

১২৭ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার
ভাষা আন্দোলনের ৬৯ বছর পার হলেও সিরাজগঞ্জের তাড়াশে ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্মিত হয়নি কোনো শহীদ মিনার। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিপাকে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। ফলে ওই সব বিদ্যালয়ে জাতীয় দিবস পালন করা হয় শুধু জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।

ভুট্টার চাষ কম হলেও ফলন ভালো
সিরাজগঞ্জের তাড়াশে সরিষার কারণে গত বছরের তুলনায় এবার ভুট্টার আবাদ হ্রাস পেয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের ফলে চাষের খরচ কম লাগায় এ বছর লাভ বেশি থাকবে বলে আশা করছেন চাষিরা।

বর্ষায় চলনবিলে হরেক প্রজাতির দেশি মাছ
বিল পাড়ের লোকজন বর্ষার আগমনে আলাদা আলাদা পেশা বেছে নিচ্ছেন। কেউ নৌকা দিয়ে মালামাল পরিবহন করবেন, কেউ বা করবেন মানুষ পারাপার। কেউ আবার নৌকা দিয়ে মাছ শিকার করবেন
