বৃষ্টির মিছিল না হলেও দিনটি ঠিক আসে, ঘুরেফিরেই আসে প্রতিবছর। ২৫ বৈশাখ, বাংলা মাসের হিসেবে। এই এক জায়গায় বাঙালি এক হয়ে গ্রহণ করেছে বাংলা তারিখ। বৈশাখ এমনিতে নির্জনতার মাস। রৌদ্রতাপে নৈঃশব্দ তৈরি হয় এ মাসে। এই নির্জনতাময় মাসেই জন্মেছিলেন বাংলাভাষার সরবতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজ থেকে ১৬০ বছর আগে, ১২৬