হিজলবনে আঁকাবাঁকা পথে এগিয়ে যাওয়া অগভীর জলধারা ঠিক যেন জলরঙে আঁকা ছবি। এখানে বোটের ছাদে বসে রাতের আকাশ দেখা কিংবা বৃষ্টিতে ভেজা অথবা শেষ বিকেলের গোধূলি উপভোগ করা যায় অনায়াসে। বলছি টাঙ্গুয়ার হাওরের কথা। ১০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত এই হাওর সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলায়।