প্রবাসী বাংলাদেশি, নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতো সারা দেশের কারাগারগুলোতে বন্দী ব্যক্তিরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন (ইসি) থেকে কারা কর্তৃপক্ষকে দেওয়া লিংকে ভোট দিতে আগ্রহী বন্দীরা নিবন্ধন করতে পারবেন।