মো. মহিউদ্দিন, নড়াইল
সাদিয়া রহমান মৌ। খেলাধুলার উর্বর জেলা নড়াইলের আরেক কৃতি সন্তান। সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে এককসহ টেবিল টেনিসে (টিটি) তিন সোনা জিতেছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপেও আছে ভূরি ভূরি পদক। এমন এক কন্যার মা হয়েও অনিশ্চয়তা পেয়ে বসেছে শাহনাজ পারভিনকে।