মো. বায়োজিদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
একসময় শখের বশে বাড়ির ছাদ কিংবা টবে ক্যাপসিকাম লাগাতেন শৌখিন মানুষ। কিন্তু সুনামগঞ্জের জামালগঞ্জে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে সবজিটির চাষ। এ উপজেলার মাটি ও আবহাওয়া সবজিটির চাষের উপযোগী। ফলে ক্যাপসিকাম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের মাঝে।