ছাদবাগানে ফুটে আছে থরে থরে জবা ফুল। প্রতিটির রং আর ধরন আলাদা। পাপড়ি ও বৃন্তের বিন্যাসও ভিন্ন। এর কোনোটি টকটকে লাল, কোনোটি গোলাপি-সাদা, কোনোটি আবার হলুদ-সাদার মিশ্রণ তো কোনোটি হালকা বেগুনি রঙের। আবার কোনোটিতে হলুদ-গোলাপি ও লালের মিশ্রণ। এগুলোর বেশির ভাগে পাঁচটি পাপড়ি থাকলেও কোনো কোনোটির পাপড়ির সংখ্যা