একজন শিক্ষার্থী চার বছর ব্যবসায় প্রশাসন পড়েছেন। সিজিপিএও ভালো। কিন্তু চাকরির ইন্টারভিউতে বাস্তব মার্কেটিং ক্যাম্পেইনের বাজেট বা স্টার্টআপের ক্যাশ ফ্লো সংকট সামলানোর প্রশ্ন এলে তিনি থমকে যান। কারণ বইয়ের তত্ত্ব জানা থাকলেও বাস্তবে তা প্রয়োগের অভিজ্ঞতা তাঁর নেই। এর একটি সমাধান হতে পারে শ্রেণিকক্ষে