
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই প্রতিনিধি
সকল লেখা

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবলীগ নেতা এলিট
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং জুনিয়র চেম্বার বাংলাদেশের সভাপতি, ডিজিটাল ব্যাংকিং নগদের নির্বাহী পরিচালক নিয়াজ মোর্শেদ...

বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

গেটম্যান ঘুমে, ট্রেন-ট্রাক সংঘর্ষে হেলপার নিহত
মিরসরাইয়ের বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত দেড়টায় ঢাকামুখী লেনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালুভর্তি ড্রাম ট্রাকের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
মিরসরাইয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর হাসপাতালের রাস্তার মুখে এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিলার নাম রেহানা আক্তার (৪০)। মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

প্রাইভেট কারে চোরাই গরু রেখেই পালাল চোর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে গরুসহ একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। শুক্রবার ভোরে স্থানীয় লোকজনকে গাড়িটি উদ্ধার করতে দেখে চালক...

মিরসরাইয়ে বিদেশি পিস্তল ও মাদকসহ গ্রেপ্তার ৬
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করেরহাট ইউনিয়নের কাটাগাং রাস্তার মাথা থেকে ৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল ভারতীয় হুইস্কিসহ মো. রুবেল, মো. রাজু, মো. সুমন ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্য অনুসারে ঘেরামারা...

মিরসরাইয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ গ্রেপ্তার ১
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় আনুমানিক ১৪ লাখ ৫০ হাজার টাকার মাদকদ্রব্যসহ আসামি সজল বৌদ্ধকে জোরারগঞ্জ থানায় পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়ে

সেই মুরাদ গ্রেপ্তার হলেন হাটহাজারীতে
চট্টগ্রামের মিরসরাইয়ে শিশু ধর্ষণ মামলার আসামি মো. মুরাদকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গতকাল শুক্রবার বিকেলে তাঁকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামের সেরা উদ্যোক্তা হলেন জাহেদ ও সোমা
চট্টগ্রাম জেলা ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন মিরসরাইয়ের জাহেদ হোসেন। গতকাল রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ দিবস ও ডিজিটাল সেন্টারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।

মেয়েটি ফিরতে চায় মায়ের কাছে
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সৎ মা ও বাবা নির্মম নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে। সে এই নির্যাতন থেকে রক্ষা পেতে চায়। ফিরতে চায় তার গর্ভধারিণীর কাছে।

মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধা নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় কবিতা রানী বড়ুয়া (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নিজামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবিতা বড়ুয়া উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের উত্তর হাইতকান্দি গ্রামের মৃত দানিশ বড়ুয়ার স্ত্রী।
