আমাদের দেশে ক্যারিয়ার নিয়ে বিভ্রান্তি ঠিক সেই মুহূর্তের মতো, যখন কেউ ঘন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে পথ খোঁজে। পথ আছে, আলোও আছে কিন্তু সামনে কী অপেক্ষা করছে, সেটা বোঝা যায় না। এই পরিস্থিতিতে অনেকে ভাবে, ‘আমার জীবনে সমস্যা আছে’। কিন্তু সত্যি কথা হলো, এটা কোনো সমস্যা নয়, বরং বড় হওয়ার এক স্বাভাবিক অধ্যায়।