সম্প্রতি ঢাকার একটি বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় বাজার শেষ করে ফল কেনার উদ্দেশে দোকানদারকে বিভিন্ন পদের ফলের মূল্য জিজ্ঞাসা করলাম। মুহুর্তেই উত্তর এল—প্রতি কেজি কমলা ৫৫০ টাকা, আপেল ৪০০ টাকা, বেদানা ৫৪০ টাকা—তাও একদাম।