Ajker Patrika
Add

মিঠাপুকুর প্রতিনিধি

মিঠাপুকুর প্রতিনিধি

সকল লেখা
রোকেয়ার মিঠাপুকুরে মেয়েদের আগ্রহ বাড়ছে উচ্চশিক্ষায়

রোকেয়ার মিঠাপুকুরে মেয়েদের আগ্রহ বাড়ছে উচ্চশিক্ষায়

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুরের মেয়েদের আগ্রহ বাড়ছে উচ্চশিক্ষায়। বর্তমানে উপজেলার কোনো কলেজে শিক্ষার্থীর সংকট নেই। কিন্তু এখানে নারীদের উচ্চশিক্ষার জন্য সরকারি কোনো প্রতিষ্ঠান নেই। অথচ এই উপজেলার পায়রাবন্দ থেকেই শিক্ষার আলো গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিয়েছিলেন রোকেয়া।

২৩ জুন ২০২২
ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আসলে কত

ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা আসলে কত

করোনা মহামারির ধাক্কায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের ঝরে পড়া বেড়েছে। কিন্তু মিঠাপুকুর উপজেলায় এই সংখ্যা আসলে কত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ঝরে যাওয়া শিক্ষার্থীর যে সংখ্যা বলছে তার ১০ গুণ বেশি তথ্য দিয়েছে বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশ

১১ জুন ২০২২
নালার ময়লা পানি উপচে দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

নালার ময়লা পানি উপচে দুর্ভোগে ক্রেতা-বিক্রেতা

মিঠাপুকুর সদর বাজারের চালপট্টিতে নালার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা-বিক্রেতাদের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে...

১০ জুন ২০২২
দলীয় কোন্দলে হচ্ছে না সম্মেলন, কমিটি

দলীয় কোন্দলে হচ্ছে না সম্মেলন, কমিটি

দলীয় কোন্দলের কারণে মিঠাপুকুর আওয়ামী লীগে ছয় বছর ধরে সম্মেলন হচ্ছে না। মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সাংগঠনিক কর্মকাণ্ড। জাতীয় সম্মেলনের আগে উপজেলায় সম্মেলন না হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন নেতা-কর্মীরা।

০৫ জুন ২০২২
ঝলমলে রোদে কৃষকের স্বস্তি ধান শুকাতে ব্যস্ততা

ঝলমলে রোদে কৃষকের স্বস্তি ধান শুকাতে ব্যস্ততা

মিঠাপুকুরে কাঁচা ধান শুকানোর চিন্তায় দিশেহারা কৃষকের মুখে স্বস্তির হাসি ফুটিয়েছে ঝলমলে রোদ। গতকাল মঙ্গলবার সকাল থেকে প্রখর রোদ পেয়ে যে যেখানে পেরেছেন, ধান শুকিয়ে গোলায় তোলার চেষ্টা করেছেন।

২৫ মে ২০২২
চাল-আটাকে ছাড়াল ভুসির দাম

চাল-আটাকে ছাড়াল ভুসির দাম

মিঠাপুকুরে চাল ও আটাকে ছাড়িয়ে গেছে ভুসির দাম। এক সপ্তাহের মধ্যে প্রতি বস্তা ভুসির মূল্য ১০০ টাকা বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। বর্তমানে উপজেলা সদর বাজারে প্রতি কেজি ভুসি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে...

২৩ মে ২০২২
প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে লড়াই, উত্তেজনা

প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে লড়াই, উত্তেজনা

মিঠাপুকুরের মিয়ারহাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চেয়ার নিয়ে দুই শিক্ষকের মধ্যে লড়াই চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনায় বিদ্যালয়ে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিঠাপুকুর থানায় অভিযোগ করেছেন।

২১ মে ২০২২
আ.লীগ করায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আ.লীগ করায় শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় কর্মসৃজন কর্মসূচি থেকে ১৪ শ্রমিককে ছাঁটাই করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করা হয়েছে।

২১ মে ২০২২
১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু

১৫ জুন থেকে হাঁড়িভাঙা আম বাজারজাত শুরু

রংপুর অঞ্চলের বিখ্যাত হাঁড়িভাঙা আম ১৫ জুন থেকে বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আমচাষিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

১৮ মে ২০২২
কচুর মুখিতে লাভ, চাষ বাড়ছে মিঠাপুকুরে

কচুর মুখিতে লাভ, চাষ বাড়ছে মিঠাপুকুরে

মিঠাপুকুর উপজেলায় চলতি মৌসুমে কচুর মুখি চাষ হয়েছে ১৬০ হেক্টর জমিতে। গত বছর ১১০ হেক্টর জমিতে কচুর মুখি চাষ হয়। ফসলটি লাভজনক হওয়ায় উপজেলায় চাষ বেড়েছে।

১৭ মে ২০২২
পানের বাজার ঊর্ধ্বমুখী

পানের বাজার ঊর্ধ্বমুখী

মিঠাপুকুরে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়েছে পানের বাজারে। প্রতি বিড়া (৮০টি) পানে দাম বেড়েছে ১০ থেকে ৩০ টাকা। গত শুক্রবার উপজেলা সদর বাজারে পান-সুপারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

১৫ মে ২০২২
চালের বাজারে ফিরেছে স্বস্তি

চালের বাজারে ফিরেছে স্বস্তি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিযোগিতার এই বাজারে ভোক্তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে চালের দাম। মিঠাপুকুরে প্রতি বস্তা চালে ৩০০ থেকে ৫০০ টাকা দাম কমেছে। নতুন চাল ওঠায় এই দাম ধীরে ধীরে কমে আসছে।

১৫ মে ২০২২
ঈদের আগে তাঁরা গৃহহীন

ঈদের আগে তাঁরা গৃহহীন

মিঠাপুকুরে আসন্ন ঈদের আনন্দ নিয়ে ভাবছে না কালবৈশাখীর আঘাতে ক্ষতিগ্রস্ত প্রায় ৪০০ পরিবার। তাঁদের একমাত্র ভাবনা মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করা। তাঁদের কাছে এ মুহূর্তে নতুন পোশাক আর সেমাইয়ের গুরুত্ব নেই। বরং দরকার টিন, বাঁশ ও কাঠ।

০১ মে ২০২২
ভিড় বাড়লেও বিক্রি কম

ভিড় বাড়লেও বিক্রি কম

ঈদুল ফিতর উপলক্ষে অতিরিক্ত বিনিয়োগ করে চিন্তায় পড়েছেন মিঠাপুকুরের পোশাক ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, বিপণিবিতানগুলোতে ক্রেতাদের সমাগম বাড়লেও আশানুরূপ বিক্রি হচ্ছে না। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না হওয়ায় হতাশ তাঁরা।

২৯ এপ্রিল ২০২২
ভূমিহীন মানুষের আশ্রয় হলো ভক্তিপুর গড়ে

ভূমিহীন মানুষের আশ্রয় হলো ভক্তিপুর গড়ে

মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের ভক্তিপুর গড়। সরকারি এই খাসজমি আশপাশের জায়গা থেকে উঁচু বলে পরিচিত ‘গড়’ হিসেবে। স্বাধীনতার পর থেকে এখানে বাস করছে অনেকগুলো ভূমিহীন পরিবার।

২৮ এপ্রিল ২০২২
‘চায়না দুয়ারি’ জালে বিপদ

‘চায়না দুয়ারি’ জালে বিপদ

মিঠাপুকুরের প্রাকৃতিক জলাশয়গুলোতে কারেন্ট জালের পর এখন দিন দিন বাড়ছে চায়না দুয়ারি জালের ব্যবহার। রিং আকৃতির ফাঁদ জাতীয় এ জাল মাছের রেণু থেকে শুরু করে সব ধরনের জলজ প্রাণী ছেঁকে ধরে ফেলছে। এই অবস্থা চলতে থাকলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতে বেশি দিন লাগবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মৎস্য বিশেষজ্ঞরা।

২৫ এপ্রিল ২০২২