
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
মিজানুর রহমান নয়ন, কুমারখালী (কুষ্টিয়া)
সকল লেখা

কক্ষে থাকেন প্রভাবশালী ঘরের মালিক বারান্দায়
আশ্রয়ণ প্রকল্পের ঘর যিনি বরাদ্দ পেয়েছেন, তিনি রাত কাটান বারান্দার এক কোণে। আর খাটসহ দামি আসবাবপত্র নিয়ে আরাম-আয়েশে ঘরে বসবাস করছে প্রভাবশালী এক পরিবার। এমন চিত্র পাওয়া গেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে।

ব্রাজিলের চেয়ে ২০০ হাতের ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা
এক মাস আগে থেকেই আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে কে হারবে আর কে জিতবে এ নিয়ে চলছে চরম তর্ক-বিতর্ক। এখন পতাকা টাঙানোর প্রতিযোগিতা চলছে। তবে তর্ক-বিতর্ক হলেও কোনো মারামারি ঝামেলা হয় না।

পোড়া কয়লায় ভাগ্যবদল
পোড়া কয়লা অল্প মূল্যে সংগ্রহ করেন মো. আনোয়ার হোসেন (৩৫)। সংগ্রহের পর তা রোদে শুকিয়ে পরিষ্কার ও বাছাই করে বস্তাবন্দী করেন তিনি। এরপর প্রতি বস্তা ৫০০ টাকা মূল্যে ট্রাকে করে পাঠিয়ে দেন ঢাকার কয়েকটি ব্যাটারি তৈরির কারখানায়। কারখানার মালিকেরা সেই কয়লা ব্যবহারের পর তাঁকে মূল্য পাঠান মোবাইল ব্যাংকিংয়ের মাধ

আমনে পোকার আক্রমণ কৃষকেরা দুশ্চিন্তায়
কুষ্টিয়ার কুমারখালীতে রোপা আমনে পোকার আক্রমণ দেখা দিয়েছে। সার ও সেচের জন্য জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার পোকার আক্রমণের কারণে কৃষকেরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।

নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন মাত্র ৩০%
কুষ্টিয়ার কুমারখালীতে তাঁতশিল্প আধুনিকায়নের লক্ষ্যে প্রসেসিং, প্রিন্টিং ও ডায়িংয়ের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক যন্ত্রপাতি স্থাপনের প্রকল্প নিয়েছে বাংলাদেশ তাঁত বোর্ড। যন্ত্রপাতি কেনা এবং স্থাপনের কাজ করছে খুলনা শিপইয়ার্ড।

সেতুর কাজ ৯০ শতাংশ শেষ, সড়ক শুরুই হয়নি
কুষ্টিয়ার কুমারখালী শহর ও যদুবয়রার লালন বাজারকে সংযুক্ত করতে গড়াই নদের ওপর ৬৫০ মিটার পিসি গার্ডার সেতুর নির্মাণকাজ প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। মোট ১৩টি ডেস্ক স্লিপারের মধ্যে বর্তমানে ১০ নম্বর স্লিপার ঢালাইয়ের কাজ চলছে। তবে সেতুর সংযোগ সড়ক নির্মাণকাজ শুরু হয়নি এখনো।

সেতু অসম্পূর্ণ, ঠিকাদার প্রকৌশলীর ঠেলাঠেলি
কুষ্টিয়ার কুমারখালীতে দ্বিতীয় দফা মেয়াদ বাড়িয়েও একটি সেতুর নির্মাণকাজ নির্দিষ্ট সময়ে শেষ করা সম্ভব হয়নি। এ নিয়ে প্রকৌশলী ও ঠিকাদার একে অপরকে দোষারোপ করছেন।

এক চালকলেই এত নামী কোম্পানির চাল!
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বাটিকামারা এলাকার আনসার অ্যাগ্রো ফুড প্রোডাক্টসের চালকলে প্রস্তুত হচ্ছে মামা-ভাগনে, সুপার স্বর্ণা, আহাদ স্পেশাল, সাফি স্পেশাল, নয়ন অ্যাগ্রো ফুড, এফআরআরসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের চাল। অথচ এসব চাল প্রস্তুতের খাদ্যগুদাম কর্তৃপক্ষের কোনো অনুমতি নেই।

ট্রেন আসে, ব্যারিয়ার পড়ে না, ঝুঁকি নিয়ে পারাপার
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার তেবাড়িয়া কলেজ মোড় এলাকার রেলগেটে গেটম্যান নেই। গুরুত্বপূর্ণ এ জায়গায় দীর্ঘদিন ধরে গেটম্যান না থাকার বিষয়টি রেল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও প্রয়োজনীয়

সংঘর্ষের ঘটনার পর মানুষশূন্য চরপাড়া গ্রাম
আধিপত্য বিস্তারে হত্যা, হামলা, মামলা, সংঘর্ষ ও গ্রেপ্তারের ভয়ে কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের চরপাড়া গ্রাম এখন মানুষশূন্য। থমথমে পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়। আতঙ্কে পালিয়ে গেছে একমাত্র জামে মসজিদের ইমাম ও মোয়াজ্জেম। ভাঙা ঘরবাড়ি ও অবশিষ্ট মালামালের পাহারা দিচ্ছেন পুলিশ।

সংঘাত বন্ধে শান্তি সমাবেশ
দুই বছর আগে জমির আইল নিয়ে সৃষ্টি হয় পক্ষ-বিপক্ষ। এরপর উভয় পক্ষ গ্রামে আধিপত্য নিয়ে বাড়তে থাকে বিরোধ। শুরু হয় হামলা-পাল্টা হামলা, বাড়ি ভাঙচুর-লুটপাট, মামলা। একপর্যায়ে খুন, পাল্টা খুন। হামলা ও মামলার ভয়ে গ্রাম ছেড়েছেন অনেকেই। দুই বছর ধরে এমন উত্তেজনা আর আতঙ্কে দিন কাটছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদক

চরপাড়ায় পালিয়ে বেড়াচ্ছেন আসামিরা, খেতেই নষ্ট ফসল
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামের মো. সেলিম (৪৫) হত্যাকাণ্ডের পর গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে আসামিসহ প্রতিপক্ষ। ফলে মামলার ২৯ আসামিসহ তাঁদের পক্ষের লোকজন বাড়িছাড়া হওয়ায় খেতে নষ্ট হচ্ছে পাট, সবজিসহ কোটি টাকার ফসল।

২২ মণের ষাঁড় বিক্রি নিয়ে দুশ্চিন্তায় কৃষক
খাবার ও বাসস্থান ভিন্ন হলেও পরিবারের অন্য সদস্যদের মতোই অতি যত্নে লালন-পালন করা হয়েছে ষাঁড়টিকে। কোনো এক শুক্রবারে জন্ম, তাই আদর করে নাম রাখা হয়েছে শুকরে। ৩ বছর বয়সের প্রায় ২২ মণ ওজনের গরুটি বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক মো. হেলাল শেখ।

লোকসানের শঙ্কায় খামারিরা
কুষ্টিয়ার কুমারখালীতে কোরবানির জন্য প্রস্তুত প্রায় ২৬ হাজার পশু। তবে হঠাৎ গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় খামারিরা রয়েছেন দুশ্চিন্তায়। তাঁরা জানান, গত দুই বছর করোনা ভাইরাসের কারণে তেমন লাভ করতে না পারায় এ বছর লাভের আশায় ছিলেন। সারা বছর পশু পরিচর্যাও করেন।

৮ বছর ধরে বন্ধ অস্ত্রোপচার
চিকিৎসাসেবাসহ বেশ কয়েকটি কারণে চারবার স্বাস্থ্যমন্ত্রী পদক পেয়েছিল কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রটি। যন্ত্রপাতি, সরাঞ্জমসহ হাসপাতালটিতে যাবতীয় সুযোগ-সুবিধা থাকলেও নেই প্রসূতি, অ্যানেসথেসিয়া কনসালট্যান্টসহ ১১ পদের জনবল। এ কারণে প্রায় ৮ বছর বন্ধ রয়েছে অস্ত্রোপচার।

নদে বাড়ছে পানি, তীরে আতঙ্ক
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদাসীনতা ও কর্মকর্তাদের অবহেলায় ছয় মাসেও সংস্কার করা হয়নি কুষ্টিয়ার কুমারখালী শহর রক্ষা বাঁধ। ইতিমধ্যে গড়াই নদে পানি বাড়তে শুরু করেছে। কিন্তু বাঁধ সংস্কারে উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্টরা। এতে আতঙ্কিত শহরের প্রায় ৬০ হাজার মানুষ। হুমকির মুখে রয়েছে ৩টি আন্তর্জাতিক স্বীকৃতি প্র
