
মামুনুর রহমান, টাঙ্গাইল
মামুনুর রহমান, টাঙ্গাইল
সকল লেখা

বেহাল সড়কে দুর্ভোগ চরমে
টাঙ্গাইল পৌর শহরের প্রধান সড়কের বিভিন্ন অংশে কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হয়েছে গর্তের। ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীকে। এসব সড়কে বিপদের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ ও যানবাহন। প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

টানা বৃষ্টিতে জনজীবন ব্যাহত
টাঙ্গাইলে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে বিপাকে পড়েছেন শ্রমিক ও দিনমজুরেরা। অপরদিকে যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়েছে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। এ ছাড়া শহরের প্রধান সড়কগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

হুমকির মুখে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান
যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নে। এতে গত এক সপ্তাহে চড়পৌলী এলাকার পাঁচ শতাধিক বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গত বৃহস্পতি ও শুক্রবার তিন শতাধিক বাড়িঘর নদীগর্ভে হারিয়ে গেছে...

জলাবদ্ধ সড়কে দুর্ভোগ
অল্প বৃষ্টিতেই টাঙ্গাইলের বিভিন্ন সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে রয়েছেন পৌরবাসী; বিশেষ করে শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা...

বিদ্যুৎবিভ্রাটে অতিষ্ঠ জীবন
টাঙ্গাইলে তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমের সঙ্গে যোগ হয়েছে বিদ্যুৎবিভ্রাট। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রমজানের শুরু থেকে বিভ্রাটের মাত্রা আরও বেড়েছে।

বাড়ছে শব্দদূষণ, নেই পদক্ষেপ
টাঙ্গাইলে শব্দদূষণের মাত্রা দিন দিন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। কোনো কোনো জায়গায় দূষণের মাত্রা ছেড়েছে দেড় গুণের বেশি। শব্দের স্বাভাবিক মাত্রা গড়ে ৬০ ডেসিবেল হলেও শহরের

আবেদন করেই চিকিৎসাসেবা
টাঙ্গাইলে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। এগুলোর অধিকাংশেরই নেই অনুমোদন। অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক শুধু আবেদন করেই চালিয়ে যাচ্ছে ব্যবসা। দক্ষ জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ায় অনেক সময় ঘটছে দুর্ঘটনা।

হাসপাতালে বেড়েছে ঠান্ডা রোগীর চাপ
তীব্র শীত আর হিমেল হাওয়ায় কাবু গ্রামীণ মানুষের। পাশাপাশি শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। এর মধ্যে শিশু ও বৃদ্ধদের সংখ্যাই বেশি।
