সুনামগঞ্জের শাল্লায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী নুরুজ্জামানের বিরুদ্ধে ‘ভুয়া প্রকল্পের’ নামে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি প্রকল্প দেখিয়ে এক ঠিকাদারের ব্যাংক হিসাবে বিল পরিশোধ করে সেই টাকা উঠিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে।