সিলেট থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় মদিনার উদ্দেশে ছেড়ে যায় বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি। বিমানের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ জানান, প্রথম ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ যাত্রী ছিলেন, যাঁদের অধিকাংশই ওমরাহ পালন করতে গেছেন।