
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
সকল লেখা

সড়ক ডুবে যান চলাচল বন্ধ, সাজেকে আটকা পড়েছেন ৫৮৩ পর্যটক
ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-মাচালং সড়কের একটি অংশ পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক। আজ মঙ্গলবার সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া প

পানি নেমে গেছে বাঘাইছড়ি থেকে, ৭ জুলাই থেকে আগের রুটিনে এইচএসসি পরীক্ষা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আটটি ওয়ার্ড থেকে বন্যার পানি নেমে যাওয়ায় অভ্যন্তরীণ সড়কযোগাযোগ স্বাভাবিক হয়েছে। আশ্রয়কেন্দ্র থেকে লোকজন চলে গেছে। এদিকে বন্যার পানিতে তলিয়ে যাওয়া কাচালং সরকারি কলেজ ক্যাম্পাস থেকে পানি নেমে যাওয়ায় স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা ৭ জুলাই রোববার থেকে আগে

নারী পাচারের মামলায় বাঘাইছড়ি পুলিশের অভিযানে ঢাকা থেকে ৩ জন গ্রেপ্তার
পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে বাঘাইছড়ি থানা-পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানী ঢাকার উত্তরা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা পাচার চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

টানা বর্ষণে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন ২ শতাধিক পর্যটক
টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি ও সড়ক। বন্ধ হয়ে গেছে অভ্যন্তরীণ সড়কযোগাযোগ। এদিকে বাঘাইছড়ির মাচালং ও বাঘাইহাট বাজার এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন দুই শতাধিক পর্যটক।

বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুলোবনিয়া এলাকায় পাহাড়ের বিবাদমান আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠন জনসংহতি সমিতি জেএসএস (সন্তু) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফের (প্রসিত) মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধ চলছে। গতকাল সোমবার বিকল ৪টায় বঙ্গলতলী এলাকার সুকেতন মাঠে গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যায়

বাঘাইছড়ির ৯ কিলো সড়কে ট্রাক উল্টে চালকের সহকারী নিহত
আজ বুধবার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে বালুবোঝাই ট্রাকটি বাঘাইছড়ি সদরে আসছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। তাতে দুজন আহত হয়। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন।

জেএসএস-ইউপিডিএফ সংঘর্ষে গুলিবিদ্ধ সাজেকের সেই শিশু বাঁচল না
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গন্ডাছড়া এলাকায় গত ১১ ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বাড়ির উঠানে তলপেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় শিশু রোমিও ত্রিপুরা (৭)। গতকাল সোমবার দিবাগত র

মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস: ২৪ ঘণ্টা পর বাঘাইছড়ির যানচলাচল স্বাভাবিক
রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড় ধসের ২৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজ দুপুর ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

মারিশ্যা-দীঘিনালা সড়কের পাহাড়ধস, বাঘাইছড়ি বিচ্ছিন্ন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় পাহাড়ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দুই টিলা এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে।

বাঘাইছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় চায়ের দোকানে থাকা অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে উপজেলার রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক গ্রামে এবং সাজেক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

সাজেকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিক্ষার্থী জয়ন্তী চাকমার মরদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে পরিবারের সদস্যরা। নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর আজ রোববার ভোরে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে শনিবার বেলা ২টার দিকে গঙ্গারাম এলাকায় কাচালং নদীতে গোসল করতে নেমে

বাঘাইছড়িতে ৫ দিনের বিজু উৎসব শুরু
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়িদের প্রধান সামাজিক উৎসব বৈসুক-সাংগ্রাই-বিজু-বিহু উপলক্ষে পাঁচ দিনব্যাপী বৈসাবি উৎসব শুরু হয়েছে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলীতে। আজ রোববার সকাল ১০টার দিকে তরুণ-তরুণীরা নিজ নিজ সম্প্রদায়ের পোশাক পরে অংশগ্রহণ করেন উদ্বোধনী অনুষ্ঠানে।

সাজেকে পাহাড় কেটে সুইমিংপুল: মেঘপল্লী রিসোর্টকে জরিমানা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটনকেন্দ্রে পাহাড় কেটে সুইমিং পুল তৈরি করায় মেঘপল্লী রিসোর্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ লাখ টাকা জরিমানা আদায় করার পাশাপাশি অনির্দিষ্ট কালের জন্য সুইমিংপুল বন্ধ ঘোষণা করা হয়।

বাঘাইছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় নিপুণ চাকমা চোগা (৩৫) নামের এক ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শনিবার রাত ১০টার দিকে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে করে এসে তাঁকে গুলি করে পালিয়ে যায় দুই ব্যক্তি। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় নিপুণ চাকমার। বাঘাইছড়ি থানার সার

বাঘাইছড়িতে বানের পানিতে গোসলে নেমে শিশুর মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়িতে জমে থাকা বন্যার পানিতে গোসলে নেমে রাহুল বড়ুয়া (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপরে বন্ধুদের সঙ্গে বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকায় বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়।

মারিশ্যা–দীঘিনালা সড়কে পাহাড়ধস, দুই ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৪ কিলোমিটার দুই টিলা এলাকায় সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে প্রায় দুই ঘণ্টা সড়কযোগাযোগ বন্ধ ছিল। আজ মঙ্গলবার ভোরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে।
