
ফারুক মেহেদী, কাতার থেকে
ফারুক মেহেদী, কাতার থেকে
সকল লেখা

যেভাবে কাতার মন জয় করেছে
সব সমালোচনা ও বিতর্কে ছাই দিয়ে রেকর্ডের বিশ্বকাপ ফুটবলের সেরা উৎসব সফলভাবে শেষ করল কাতার। গতকাল আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল দিয়ে মাসব্যাপী বিশ্বকাপের এ মহা আয়োজন শেষ হলো।

শেষ মুহূর্তের উৎসবের অপেক্ষায় সবাই
আজ বিশ্বের শত শত কোটি চোখ থাকবে কাতারের লুসাইল স্টেডিয়ামে। ফুটবল বিশ্বকাপের শিরোপার লড়াই আজ এ মাঠেই। এক সঙ্গে মাঠে বসে মেসি-এমবাপ্পেদের খেলা দেখবেন অন্তত ৮৫ হাজার দর্শক। এর আগে এ মাঠে আর্জেন্টিনা ও মেক্সিকোর ম্যাচে সর্বোচ্চ ৮৯ হাজার দর্শক খেলা দেখেছেন।

কাতারে মরক্কোর জয়জয়কার
মরক্কো সেমিফাইনালে ওঠায় কাতার বিশ্বকাপ শেষ সময়ে এসে নতুন মাত্রা পেয়েছে। প্রথম পর্ব থেকে প্রতিটি ধাপে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দেশটি এগিয়ে যাওয়ায় কাতারে স্থানীয় দর্শকদের মধ্যে উচ্ছ্বাস অন্য রকম। বিদায় নেওয়া দেশের সমর্থকেরা এখন মরক্কোকে সমর্থন করছেন।

এত প্রতারণা, তারপরও প্রবাসীদের ভরসা ইমো
হ্যাকিংয়ের ঝুঁকি জেনেও সহজ যোগাযোগের মাধ্যম হিসেবে মোবাইল অ্যাপ ইমো ব্যবহার থেকে বিরত থাকতে পারছেন না প্রবাসীরা। অন্য অ্যাপের তুলনায় কম ব্যান্ডউইডথে সহজে ভিডিও ও ভয়েস কল করতে পারায় এখনো ইমো তাঁদের কাছে জনপ্রিয়। প্রবাসীদের অনেকে হ্যাকিংয়ের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তা ব্যবহার করছেন। কাতারপ্রবাসী

কাতারে আনন্দ-বিষাদে ভরা এক রাত
খেলা শেষ হওয়ার পর কাতারের এডুকেশন সিটি স্টেডিয়াম থেকে মন খারাপ করে বের হন ব্রাজিলিয়ান সমর্থক পাউলো, জোসে ও মার্কুস। তাঁরা খেলা দেখতেই এসেছিলেন ব্রাজিল থেকে। জোসের হলুদ জার্সির সঙ্গে মাথায় হলুদ কৃত্রিম তন্তুর চুল। মুখে বিভিন্ন রঙের প্রলেপ। বোঝাই যাচ্ছে প্রিয় দল ব্রাজিল জিতবে, আনন্দ করবেন; তাই ইচ্ছেমত

প্রবাসীদের চিন্তায় শুক্রবার
ব্রাজিল ও আর্জেন্টিনা— দুই দলই কোয়ার্টার ফাইনাল খেলছে আগামী পরশু, শুক্রবারে। পৃথক দুই ম্যাচের খেলায় চূড়ান্ত হবে— কারা যাবে সেমিফাইনালে। যদি দুই দলই জেতে তাহলে ১৩ ডিসেম্বর সেমিফাইনালে দেখা হবে আর্জেন্টিনা ও ব্রাজিলের।

ভক্তদের তিতে হতাশ না করলেও পারতেন
কেউ আশা করেনি, গত পরশু এভাবে ক্যামেরুনের কাছে গ্রুপের শেষ ম্যাচে হেরে বসবে ব্রাজিল। আগে কখনো বিশ্বকাপে আফ্রিকান দলের কাছে না হারলেও প্রথম এই হার মানতে পারছেন না কাতারের ব্রাজিল-সমর্থকেরা।

এত কাছে তবু কত দূরে
বিশ্বের লাখো দর্শক-সমর্থকে গমগম করছে কাতার। নানান সাজপোশাকে তারা কাতারকে রাঙিয়ে দিচ্ছে প্রতিদিন। স্টেডিয়ামে বসে খেলা দেখতে বিমানবন্দর দিয়ে একদল দর্শক আসছে, আরেক দল খেলা দেখে ফিরে যাচ্ছেন।

সোহা-সারার চোখে বিশ্বকাপের আনন্দ
সোহা আর সারা দুই বোন। বাংলাদেশি বংশোদ্ভূত মা-বাবার সঙ্গে ওরা থাকে কাতারের মাইজার এলাকায়। ওদের জন্ম, বেড়ে ওঠাও কাতারেই। বড় বোন সোহার পুরো নাম সোহা বিনতে সোহেল আর ছোট বোন সারার পুরো নাম সারা বিনতে সোহেল। কাতারের ডিপিএস মনার্ক ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড ওয়ানে পড়ে সোহা আর সারা পড়ে কেজি টুতে। ওরা দুজনে

ছাড় দিয়েও স্বকীয়তা রাখতে চায় কাতার
বিশ্বকাপ ফুটবলে সব ধরনের সায় আছে। বিদেশি পর্যটক ও সমর্থকদের জন্য যাবতীয় আয়োজন ও সহায়তাও দিয়ে যাচ্ছে। তবে নিজস্ব ধর্মীয় স্বকীয়তা ও রক্ষণশীলতার ব্যাপারে স্থানীয় কাতারিরা বেশ কঠোর। নিজেদের এসব বিষয়ে তাঁরা ছাড় দিতে রাজি নন। এমনকি বিদেশি পর্যটকেরা অবাধে দেশে আসুক, এটাও তাঁরা চান না।

কাতারের ফুটবল উৎসব সফলে শামিল প্রবাসীরাও
বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলছে না, তাতে কী? কাতারজুড়ে বিশ্ব ফুটবলের এই মেগা উৎসব বাংলাদেশের সরব উপস্থিতি রয়েছে। খেলাকেন্দ্রিক যাবতীয় আনন্দ আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা যেন সামনের সারিতে।

জাগছে এক নতুন কাতার
বিশ্বকাপ ঘিরে কাতারের পথঘাট, শপিং মল যেন এক টুকরো ইউরোপ-আমেরিকা! বাহারি সাজে নারী-পুরুষের মিলনমেলা।রেস্টুরেন্টগুলো উপচে পড়ছে বিদেশিদের ভিড়ে। রাতভর হট্টগোল, উচ্চ স্বরে বিশ্বকাপের মিউজিক বাজছে সর্বত্র।

হতাশা আর উল্লাসে দোহা ও ঢাকা এক কাতারে
কাতার বিশ্বকাপের প্রথম খেলা শেষ করেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সারা বিশ্বে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কৌতূহলী দর্শক-সমর্থকে এগিয়ে বিশ্ব ফুটবলের এই জনপ্রিয় দুটি দল। এক দল হারলে ভেতরে ভেতরে আরেক দলের সমর্থকদের আনন্দ! এরই মধ্যে নিজেদের প্রথম খেলায় হেরে বসে আছে আর্জেন্টিনা। আর ব্রাজিল প্রথম খেলায় জিতে এগিয়ে রয়ে

বিশ্বকাপে তাহলে নিজের দল পাচ্ছে এশীয়রা
কাতারজুড়ে আলোর ঝলকানি। ছোট দেশে এত আলো! উৎসবের রঙে আলো-আঁধারির অপূর্ব মেলবন্ধন। ফুটবল বিশ্বকাপে কাতার তেল-গ্যাসের বিপুল ডলার খরচে বাহারি আলোর বিনিময়ে বিশ্বের তারকাদের মাটিতে নামিয়ে এনেছে; মরুভূমিকে করেছে আলোকিত। অথচ নিজেদের কোনো তারকা নেই!

খেলা কাতারে আর সুফল পাচ্ছে দুবাই
ফুটবলের ‘গ্রেটেস্ট’ আসর কাতারে। স্মরণকালের রেকর্ড ২২৯ বিলিয়ন বা প্রায় ২৩ হাজার কোটি ডলার খরচ করে এ বিশ্বকাপকে ঘিরে অবকাঠামো, হোটেল-মোটেল-রিসোর্টসহ কত কিছুই না করেছে দেশটি। তারপরও কী যেন নেই! ধরে রাখতে পারছে না বিদেশি অতিথিদের।

উৎসব আরও রাঙিয়ে দিল সৌদি সমর্থকেরা
এই প্রথম অঘটন। এই প্রথম বড় দলের হার। আর এতেই যেন জমে উঠেছে বিশ্বকাপ উৎসব। ফুটবল যে চরম অনিশ্চয়তার খেলা, তা আর বলার অপেক্ষা রাখে না। আর এ অনিশ্চয়তা এই বিশ্ব প্রতিযোগিতার আকর্ষণ বহু গুণ বাড়িয়ে দিয়েছে। গতকাল মঙ্গলবারে....
