ফরিদপুর ও ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। গত তিন দিনে ফরিদপুর ও বাগেরহাটে কেজিপ্রতি পেঁয়াজের দর ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। অথচ সরবরাহ স্বাভাবিক রয়েছে। তারপরও কেন দাম বেড়েছে তা ফরিদপুরের ব্যবসায়ী বা আমদানিকারক কেউই জানেন না।